বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা

ডব্লিউডব্লিউই রিংয়ে আর দেখা যাবে না জন সিনাকে। শনিবার রাতে শেষবারের মতো রিংয়ে নামেন তিনি। তবে বিদায় রজনী ভালো কাটেনি কিংবদন্তির। জীবনের শেষ প্রফেশনাল ম্যাচে হেরে যান। ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে পড়েন আমেরিকান এই কুস্তিগীর। দর্শকদের স্যালুট জানান তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে সমর্থনের জন্য।

জীবনের শেষ ম্যাচে গান্থারের বিরুদ্ধে নেমেছিলেন সিনা। তবে ট্যাপ আউট করে তাকে রিং ছাড়তে হয়। ট্যাপ আউট তখনই হয়, যখন কোনও কুস্তিগীর বিপক্ষের আঘাতে বা অজ্ঞান হয়ে বা শ্বাসরোধের আশঙ্কায় আত্মসমর্পণ করেন। সম্ভবত গত ২০ বছরের মধ্যে সিনা এই প্রথম এমন পরাজয়ের মুখে পড়লেন।

ম্যাচ শেষে কিংবদন্তি কুস্তিগীররা জন সিনাকে তার দুর্দান্ত ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানান। একটি আবেগঘন ভিডিও প্যাকেজ চালানো হয়। তারপর মাইক হাতে দর্শকদের ধন্যবাদ জানান সিনা। জানান, এত বছর ধরে দর্শকরা তাকে সম্মান ও ভালোবাসা দিয়েছেন। তা সম্মানের। তারপর মঞ্চ ছাড়েন।

সিনাকে সংবর্ধনা জানাতে কার্ট অ্যাঙ্গেল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যামের মতো কুস্তিগীররা রিংয়ে এসেছিলেন। দ্য রক এবং কেনের মতো কিংবদন্তিরাও সিনাকে তার ফাইনাল ম্যাচের আগে শুভেচ্ছা জানিয়েছিলেন। পুরো শো জুড়ে সিনার কেরিয়ার ও কৃতিত্ব তুলে ধরা হয়।

ডব্লিউডব্লিউইতে ২০০২ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন জন সিনা। এই চ্যাম্পিয়নশিপে সবথেকে বেশি জয়ের (১৭ বার) রেকর্ড তারই। তবে কুস্তিতেই সীমাবদ্ধ থাকেননি। একাধিক হলিউড ছবিতেও কাজ করেছেন জন সিনা। বইও লিখেছেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান