বিফলে শামীমের অবিশ্বাস্য লড়াই, রুদ্ধশ্বাস জয় সিলেটের

১৭৪ তাড়া করতে নেমে ১১৬ রানে নেই ৮ উইকেট। বড় পরাজয়ই লেখা হয়ে গিয়েছিল ঢাকা ক্যাপিটাসের ভাগ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে অবিশ্বাস্য লড়াই উপহার দিলেন শামীম হোসেন পাটোয়ারী। কিন্তু ৪৩ বলে তার হার না মানা ৮১ রানের ইনিংসটি গেছে বিফলে।

ইনিংসের শেষ বল পর্যন্ত সম্ভাবনা টিকে ছিল ঢাকার। যদিও শেষ রক্ষা হয়নি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ৬ রানে জিতেছে সিলেট টাইটান্স।

রান তাড়ায় নেমে ঢাকার টপ আর মিডল অর্ডার ধসে পড়ে। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে দুই অংক ছুঁতে পারেন কেবল উসমান খান (১৫ বলে ২১)। সাইফ হাসান ৯, জুবায়েদ আকবরি ১, মোহাম্মদ মিঠুন ০ আর নাসির হোসেন করেন ৫ রান।

কিছুটা সময় চালিয়ে খেলে দলকে এগিয়ে দেন সাব্বির রহমান (১৯ বলে ২৩)। নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে এরপর লড়াই করেন শামীম হোসেন পাটোয়ারী। তবে শেষ হাসি হাসতে পারেননি।

শেষ ওভারে দরকার ছিল ২৭। শামীম তিন চার আর এক ছক্কায় ১৮ রান তুললে শেষ বলে দরকার পড়ে ৭, ছক্কা হাঁকালে টাই। পারেননি শামীম। ৪৩ বলে ৯ চার আর ৩ ছক্কায় ৮১ রানে অপরাজিত থেকে যান তিনি।

আজমতউল্লাহ ওমরজাই ৩টি এবং মোহাম্মদ আমির ও নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট।

এর আগে টস হেরে শুরুটা ভালো হয়নি সিলেট টাইটান্সের। শুরুতেই দুই উইকেট নেই। এরপর পারভেজ হোসেন ইমন ও সাইয়ুম আইয়ুব মিলে হাল ধরেন। আর শেষ দিকে ঢাকার বোলারদের উপর তাণ্ডব চালান সিলেটের আফগান ব্যাটার আজমতউল্লাহ ওমরজাই। তার বিষ্ফোরক ফিফটিতে শেষ তিন ওভারে সিলেটের স্কোরবোর্ডে যোগ হয় ৪৭ রান আর ১৭৩ রানের বড় সংগ্রহ গড়ে দলটি। ২৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন ওমরজাই।

এদিন শুরুতেই ওপেনার রনি তালুকদারকে হারায় সিলেট। তৃতীয় ওভারে সালমান মির্জার অফ স্টাম্পের বাইরে করা লেংথ ডেলিভারিটি লং অনের সীমানা পার করতে চেয়েছিলেন রনি। তবে মিড অনে সেটি দারুণ দক্ষতায় তালুবন্দি করেন সাব্বির রহমান। সাত বলে ১১ রান করা রনি ফিরে গেলে ১৫ রানে সিলেটের ওপেনিং জুটি ভাঙে।

দ্রুত রান তোলার মিশন নিয়ে ৩ নম্বরে নামলেও উইকেটে থিতু হতে পারেননি সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চতুর্থ ওভারে তাসকিনের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথের বলটি ডাউন দ্য গ্রাউন্ডে খেলতে গিয়ে মিড অনে ক্যাচ আউট হন তিনি। ফেরার আগে সিলেটের অধিনায়ক করেন ৭ বলে ৬ রান। দলীয় ২২ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট।

এরপর সাইয়ুম আইয়ুব ও পারভেজ হোসেন ইমন মিলে হাল ধরার চেষ্টা করেন। জুটিতে ৬৪ উঠলেও রান তোলার গতি ছিল খুবই কম। ৩৪ বলে ২৯ রান করে ফেরেন সাইম। এরপর ইমনও ফেরেন দ্রুতই। তার ব্যাট থেকে আসে ৪৪ রান। ৩২ বলের ইনিংসে দুটি করে চার ও ছক্কা হাঁকান এই বাহাতি ব্যাটার।

আফিফ হোসেনও পারেননি দ্রুত রান তুলতে। ১১ বলে ১৩ রান করে বোল্ড হন তিনি। তবে শেষ দিকে ইথান ব্রুকস ও আজমতউল্লাহ ওমরজাই মিলে দারুণভাবে শেষ করেন ইনিংস। ১৮তম ওভারে আসে ২২ রান, ওমরজাই একাই নেন ২১। পরের ওভারে ২৪তম বলে ফিফটি পূর্ণ করেন আফগানিস্তানের এই অলরাউন্ডার।

সালমান মির্জা নেন ২টি উইকেট।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান