বিপিএল না হওয়ায় মাঠের বাইরে ভাঙচুর

নির্ধারিত সময় দুপুর ১২টাতেই দর্শক প্রবেশের গেট খোলা হয়! তবে ১টা বাজার পরপরই সেটা বন্ধ করে দেওয়া হয়। ততক্ষণে সংবাদ প্রচার হয়ে গেছে যে, বিপিএলের বৃহস্পতিবারে দিনের প্রথম খেলা হচ্ছে না। এরপর দর্শকরা ক্ষোভ প্রকাশ করলেও তারা গেট খোলার জন্য অপেক্ষা করছিলেন। তবে গেট না খোলায় বেলা সাড়ে ৩টার দিকে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

দুপুর ৩টা নাগাদ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে জড়ো হন দর্শকরা। এক পর্যায়ে গেটের সামনে ভিতর থেকে তাদের বোঝানোর চেষ্টা করেন নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহীনির সদস্যরা। কিন্তু তাতে কাজ না হওয়ায় পরে বাইরে থাকা সেনাবাহীনির সদস্যরা ক্ষুব্ধ দর্শকদের ধাওয়া দেন। এতে করে দর্শকরা এদিক-ওদিক দৌড়াতে থাকেন। কয়েকজনকে লাঠিচার্জ করেন আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা।

এরপর বিচ্ছিন্ন হয়ে যাওয়া কয়েকজন দর্শক শেরে বাংলা স্টেডিয়ামের সামনে বিপিএলের জন্য বানানো বিভিন্ন কাটআউট ভাঙচুর করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত স্টেডিয়ামের সামনের রাস্তা ফাঁকা করে ফেলেন। একই অবস্থা ছিল ৪ ও ৫ নম্বর গেটের সামনেও। গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টাও করা হয়। তবে শেষ পর্যন্ত ভিতরে ঢুকতে পারেনি। পরে ক্ষুব্ধ হয়ে মাঠের বাইরে ভাঙচুর করেন তারা।

সূচী অনুযায়ী আজ বিপিএলে ঢাকা পর্ব শুরু হওয়ার কথা। দিনের প্রথম খেলা ১টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্সের। তবে গতকাল বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় রাতেই বিপিএলসহ সব ধরণের ক্রিকেট বয়কট করার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এরপর বিসিবি নানাভাবে সমঝোতা করার চেষ্টা করলেও লাভ হয়নি। বরং দুপুর আড়াইটায় আরেক দফা সংবাদ সম্মেলন করে কোয়াব জানিয়ে দেয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা। এর কিছুক্ষণ পরই বিসিবির সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে, নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ঘণ্টা খানেক পর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সেটাই জানিয়ে দেয়। যদিও কোয়াবের দাবি ছিল নাজমুল বোর্ড থেকে সরিয়ে দেওয়া।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প