বিপাকে আইসিসি বিশ্বকাপ খেলতে ভারতের ভিসা পাননি ৪২ পাক বংশোদ্ভূত ক্রিকেটার

একদিনে নিরাপত্তাঝুঁকির কথা মাথায় রেখে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলবে না বলে জানিয়ে দিয়েছে, অন্যদিকে ভারতই বিভিন্ন দেশের ক্রিকেটারদের ভিসা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জিম্বাবুয়ে থেকে শুরু করে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রায় প্রতিটি দলের কয়েকজন করে ক্রিকেটারকে ভিসা দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কা হচ্ছে যৌথ আয়োজক। অধিকাংশ ম্যাচই অবশ্য ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। যে কারণে প্রতিটি দেশের ক্রিকেটাররা সরকারি নির্দেশ বা জিও নিয়ে ভারতের ভিসা করতে পাসপোর্ট জমা দিয়েছেন। কিন্তু অভিযোগ উঠেছে, পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা দিচ্ছে না আইসিসি।

কলকাতার আনন্দবাজার পত্রিকা সংখ্যাটা জানিয়েছে, ৪২জন। অর্থ্যাৎ, বিভিন্ন দেশের মোট ৪২জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে বিশ্বকাপ খেলতে যেতে ভিসা দিচ্ছে না ভারত। অথচ, এদের অনেকেই এর আগে আইপিএলসব দ্বিপাক্ষিক সিরিজ কিংবা অন্য কোনো টুর্নামেন্ট খেলতে ভারতে এসেছিলেন।

এতসংখ্যক ক্রিকেটারকে ভিসা না দেওয়ায় বিপাকে পড়েছে খোদ আইসিসিও। যে কারণে, এই সমস্যা মেটাতে কাজ করছে এখন জয় শাহ’র নেতৃত্বাধীন আইসিসি।

ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ, আমেরিকার আলি খান, শায়ন জাহাঙ্গির, নেদারল্যান্ডসের জুলফিকর সাকিব, জিম্বাবুয়ের সিকান্দার রাজার মতো ক্রিকেটাররা পাক-বংশোদ্ভূত। এই দেশগুলি ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডাতেও পাক-বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। সব মিলিয়ে মোট ৪২ জন পাক-বংশোদ্ভূত ক্রিকেটার খেলবেন এবারের টি-২০ বিশ্বকাপে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ক্রিকেটারদের ভিসা দেওয়ার প্রক্রিয়ায় যাতে কোনও সমস্যা না হয়, তা খতিয়ে দেখছে আইসিসি। জানা গেছে, ইতোমধ্যে আদিল, রেহান ও সাকিব ভিসা পেয়ে গেছেন। নেদারল্যান্ডসের ক্রিকেটার ও কানাডার সাপোর্ট স্টাফ শাহ সালিম জাফরও ভিসা পেয়ে গেছেন। বাকিদের যত দ্রুত সম্ভব ভিসা দেওয়ার চেষ্টা চলছে। আগামী সপ্তাহের শুরুতে তারা ভারতে আসার ভিসা পেয়ে যাবেন বলে খবর।

ভারতের ভিসা নীতি অনুযায়ী, ভিসার আবেদন করতে হলে জন্ম নেওয়া দেশের পাসপোর্ট ব্যবহার করতে হয়। অর্থাৎ, এসব ক্রিকেটারকে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে ভিসার আবেদন করতে হয়েছে। সেখানেই সমস্যা হচ্ছে। আইসিসি বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। নথির কারণে যাতে কোনও ক্রিকেটারের ভিসা আটকে না যায় তা খতিয়ে দেখছে তারা।

২০১৯ সালে পাক বংশোদ্ভূত সিকান্দার ও সাকিব জুলফিকর এবং ২০২৩ সালে শিরাজ আহমেদ ভারতে খেলতে আসার ভিসা পাননি। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা, ২০২৪ সালে ইংল্যান্ডের রেহান ও শোয়েব বশিরেরও ভিসা পেতে সমস্যা হয়েছিল। তারাও পাক বংশোদ্ভূত। এবার যাতে সেই ঘটনা না ঘটে তার দিকে নজর রেখেছে জয় শাহ’র আইসিসি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প