বিদায়ের আগে ভোল পাল্টে ছেলেকে বাঁচালেন বাইডেন

ছেলে হান্টার বাইডেনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার লক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজ ক্ষমতা বলে নিঃশর্ত ক্ষমা ঘোষণা করেছেন।  

এর ফলে মাদক ও কর মামলায় হান্টার বাইডেনের শাস্তি স্থগিত হবে এবং তাকে কারাগারে যেতে হবে না।

গত জুন মাসে হান্টার বাইডেন মাদকাসক্ত হওয়ার পরেও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনা ও বহন করার দায়ে দোষী সাব্যস্ত হন। এই মামলা এবং মাদকাসক্তি তার পারিবারিক জীবন বিশৃঙ্খল করে দিয়েছিল। এরপর, সেপ্টেম্বর মাসে ১.৪ মিলিয়ন অনাদায়ী করের বিপরীতে তিনি অন্তত ৯টি কর সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হন, যদিও সে সময় তিনি  যৌনকর্মী, নারী, দামি গাড়ি এবং মাদকসহ অন্য বিলাসিতায় দু’হাতে খরচ করে যাচ্ছিলেন।

বাইডেনের এই সিদ্ধান্ত তার দৃষ্টিভঙ্গির বড় পরিবর্তন বলা যেতে পারে, এর আগে তিনি বলেছিলেন,  দোষী সাব্যস্ত হলে তিনি তার ছেলেকে ক্ষমা করবেন না। যদিও তিনি এই দাবিও করেছিলেন যে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনকে সামনে রেখে হান্টার বাইডেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ক্ষমা ঘোষণার পর  হান্টার বাইডেন তার প্রতিক্রিয়ায় বলেছেন, আমি আমার ভুলগুলো স্বীকার করেছি এবং আমার আসক্তির অন্ধকার সময়গুলোতে আমি যে ভুলগুলো করেছি তার জন্য দায় নিচ্ছি। এইগুলো এমন সব ভুল যা আমার এবং আমার পরিবারকে রাজনৈতিক খেলার চালে প্রকাশ্যে লজ্জিত ও অপমানিত করতে ব্যবহৃত হয়েছে। এসব সত্ত্বেও, আমি পাঁচ বছরেরও বেশি সময় ধরে ধর্য্য ধরেছি, কারণ আমার পরিবার-বন্ধুদের অবিচল ভালোবাসা ও সমর্থনের প্রতি আমার গভীর বিশ্বাস ছিল। মাদকাসক্তির মধ্যে, আমি অনেক কিছু নষ্ট করেছি। আজ আমি যে দয়া পেয়েছি, তার সঠিক মূল্যায়ন করে জীবন পুনর্গঠন এবং সেই সব মানুষের সাহায্যে নিবেদিত হবো যারা এখনও অসুস্থ এবং কষ্টে আছেন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি