বিজয়ের সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে দুর্দান্ত জয় খুলনার

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে জিতেছে খুলনা বিভাগ। ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে তারা। টুর্নামেন্টে ৫ ম্যাচে খুলনার দ্বিতীয় জয় এটি।  দুর্দান্ত জয়ে টেবিলের তলানী থেকে পঞ্চম স্থানে উঠে গেছে খুলনা। 

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিজয়ের ১০১ রানের ইনিংসের উপর ভর করে ৩ উইকেটে ১৮০ রান করে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান করতে পারে ঢাকা।

খুলনার হয়ে ৬৭ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয়। ৯০ মিনিট উইকেটে টিকে থেকে ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকান খু্লনার এই ওপেনার।

বিজয়ের সঙ্গে লড়াই করেন নুরুল হাসান সোহান। ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটার। আজিজুল হাকিম তামিম ১৮ ও ইমরুল কায়েস ১৪ রানে আউট হন।

ঢাকা বিভাগের হয়ে লড়াই করেন তাইবুর রহমান ও মাহিদুল হাসান অঙ্কন। পঞ্চম উইকেটে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি করেও দলকে জয় উপহার দিতে পারেননি তারা। তাইবুর ৪১ বলে ৬৩ আর ২৩ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন অঙ্কন।

খুলনার হয়ে ৩ উইকেট শিকার করেন জাইদ উল্লাহ। ঢাকার হয়ে ২ উইকেট নেন নাজমুল ইসলাম অপু।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের