বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ‘বিয়ের আংটি’ হাতে ঐশ্বরিয়া রায়

ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের সংসার ভাঙন নিয়ে নিত্য নতুন তথ্য জানা যাচ্ছে। এ ঘটনাকে এখন পর্যন্ত সবাই গুঞ্জন বলছেন। তারপরও তাদের দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিভিন্ন ধরনের রসালো গল্প শোনা যাচ্ছে।

সম্প্রতি দুবাই যাত্রার সময় ঐশ্বরিয়ার আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। ফলে নতুন করে এ তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনা-কল্পনায় ভিন্নমাত্রা যুক্ত হয়। তবে এবার প্যারিস ফ্যাশন উইকে ঘর ভাঙার জল্পনা এক পোজেই উড়িয়ে দিলেন ঐশ্বরিয়া। আবারও তার হাতে দেখা গেল অভিষেকের পরানো বিয়ের সেই আংটি।

ঐশ্বরিয়া তাদের একমাত্র কন্যা আরাধ্যাকে নিয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন। সেখানকার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেরই নজরে পড়ে ঐশ্বরিয়ার হাতে তার বিয়ের আংটি না থাকার বিষয়টি। সঙ্গত কারণেই সবার মনে প্রশ্ন জাগে, ‘তবে কি অভিষেকের সঙ্গে আসলেই বিচ্ছেদ হয়ে গেছে তার? আর সেই কারণেই আংটি খুলে ফেলেছেন এ অভিনেত্রী’। অবশ্য পরে ঐশ্বরিয়া জানিয়েছিলেন তার আংটিটি সেসময় ওয়াশ করার জন্য দিয়েছিলেন।

কিন্তু প্যারিস ফ্যাশন উইকে সবার জল্পনা-কল্পনার উত্তর ঐশ্বরিয়া আংটি হাতেই দিলেন। এবারে প্যারিস ফ্যাশন উইকের র‌্যাম্পে সাটিনের লাল গাউন পরেছেন ভারতের সাবেক এ বিশ্বসুন্দরী। তার সঙ্গেই ছিল বোল্ড রেড লিপস্টিকের আবেদনময়ী সাজ। বিশাল একটি ভেইল ছিল ঐশ্বরিয়ার এই পোশাকে। যে প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে মার্জার সরণিতে হেঁটেছিলেন। এরই ক্যাচলাইন তাতে লেখা ছিল।

অভিষেক ঐশ্বরিয়া ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধন হন। ২০১১ সালের ১৬ নভেম্বর তাদের ঘরে কন্যা আরাধ্যার জন্ম হয়। সুখে শান্তিতেই যাচ্ছিল তাদের দিন। তবে কয়েক মাস ধরে বলিউডের ভেতরে-বাইরে শোনা যাচ্ছে, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি ঐশ্বরিয়ার বেশ মনোমালিন্য দেখা দিয়েছে। এর সূত্র ধরেই অভিষেকের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। এমনও শোনা গেছে, মেয়েকে নিয়ে নাকি মা বৃন্দা রায়ের সঙ্গে থাকছেন ঐশ্বরিয়া।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান