বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা সারজিস আলম

আওয়ামী পন্থি ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’।

পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘এই খুনি হাসিনার দালালদের কারনেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না ৷’

একই পোস্টের আরেক কমেন্টে তিনি লেখেন, ‘যেখানে আমার শহিদ ভাইবোনদের মা-বাবার কান্না থামেনি, আহত ভাইবোনদের ক্ষত শুকায়নি সেখানে শকুনরা জেগে উঠার সাহস করছে! এদের প্রতিহত করার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত।’

কমেন্টে তিনি লেখেন, ‘যে যেখানে আছেন, চলে আসবেন ৷ শকুনদের শেকড় উপড়ে ফেলতে হবে। আগামীকাল আবার দেখা হবে রাজপথে।’

কমেন্টে আরও লেখেন, ‘সকাল ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসাথে হাইকোর্ট অভিমুখে যাত্রা ৷ আবারো কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে।’

তার স্ট্যাটাসে এক ঘণ্টায় ১৫১ হাজার লাইক ও ৫ হাজার শেয়ার হয়। স্ট্যাটাসের নিচে ১৬ হাজার কমেন্ট দেখা যায়।

কমেন্টে রায়হান আহমেদ তামীম নামে একজন লিখেছেন, আপনারা বারবার ছাত্রলীগ নিষিদ্ধ করার কথা বলছেন, কিন্তু কার্যকরী ভূমিকা দেখতে পাচ্ছি না। শুধু ছাত্রলীগ না, বরং খুন-গুম, হত্যার অপরাধে আওয়ামী লীগকেই নিষিদ্ধ করতে হবে। সেইসাথে ফ্যাসিস্ট সরকারের অপকর্মের সহযোগী সকল কালপ্রিটকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ইতিহাসে নজির হয়ে থাকে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের