বিএনপির লংমার্চ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

ভারতের আগ্রাসনের বিরুদ্ধের বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের ডাকা আখাউড়া অভিমুখের লংমার্চে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। মূলত আগরতলায় বাংলাদেশের হাইকমিশনারে হামলা, এদেশের জাতীয় পতাকাকে অবমাননা ও দেশকে নিয়ে মিডিয়া পড়ায় মিথ্যা প্রচারণার বিরুদ্ধে এই লংমার্চের ডাক দেওয়া হয়েছে।

সরেজমিনে মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল মোড়ে এই তিন সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা যায়।

লংমার্চ কর্মসূচিকে ঘিরে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার পর থেকে এই তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলে দলে জড়ো হতে দেখা যায়। বিভিন্ন প্লেকার্ড-ফেস্টুন ও স্লোগানে মুখরিত রেখেছেন মহাসড়কে।

উপস্থিত তিন সংগঠনের নেতাকর্মীরা ভারতকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন।

তারা বলেন, ভারতীয় উগ্রবাদীরা বাংলাদেশর জাতীয় পতাকাকে অবমাননা করেছে, হাইকমিশনে হামলা করা হয়েছে। মূলত তাদের পছন্দ শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে তাদের অপচেষ্টার শেষ নেই। ভারতীয় মিডিয়ায় দেশকে নিয়ে অপপ্রচার বন্ধের জন্য আমরা আখাউড়ার উদ্দেশে রওনা করবো।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ