বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ নিহত ৩ বন্ধু

কুয়েতগামী বন্ধুকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অন্য তিন বন্ধু নিহত হয়েছেন। বাসের সঙ্গে তাঁদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষ হয়। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাকন্ড বীরেরবাড়ী এলাকার মুসলেম উদ্দিন (৩০), সখীপুর উপজেলার আনধি এলাকার নাসির উদ্দিন (৩২) ও একই গ্রামের জুয়েল মিয়া (৩২)। এ ছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আজিজুল হক (৩০)।

স্বজন ও হাইওয়ে পুলিশ জানায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মো. মামুন কুয়েত যাওয়ার উদ্দেশ্যে গতকাল সন্ধ্যা ৭টার দিকে একটি প্রাইভেট কার ভাড়া করে ঢাকার উদ্দেশে রওনা দেন। গাড়িতে চালকের সঙ্গে মামুনের তিন বন্ধু ছিলেন। মামুনকে রাতে বিমানবন্দরে নামিয়ে দিয়ে তাঁরা বাড়ি ফিরে আসছিলেন। পথে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় একটি সিএনজি স্টেশন থেকে গাড়িতে গ্যাস ভরা হয়। সেখান থেকে প্রাইভেট কারটি মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা আল বারাকা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিন বন্ধুর মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটক করতে পারলেও চালক ও সহযোগীরা দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রাতেই লাশ তিনটি উদ্ধার করে নাওজোর হাইওয়ে থানার নিয়ে যায়। পরে স্বজনেরা এলে সকাল সাড়ে ৯টার দিকে লাশ তিনটি হস্তান্তর করা হয়।

নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি