বাবা-মায়ের মতোই এখন তারকা যমজ দুই ভাই

নাট্যকার বৃন্দাবন দাস এবং অভিনেত্রী শাহনাজ খুশির ২ ছেলে সৌম্য ও দিব্য। বাবা-মায়ের মতো তাদেরও ছোটবেলা থেকে নাটক-সিনেমা আর অভিনয়ের প্রতি আগ্রহ, ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই ২ ভাই পা রেখেছেন অভিনয়ের দুনিয়ায়। অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ২ জনই। দর্শকও সাদরে গ্রহণ করেছে তাদের।

আজ যমজ এ দুই ভাইয়ের জন্মদিন। কেমন কাটছে দিনটি? জানা গেল, বাড়িতে ঘরোয়া পরিবেশেই দিনটি আয়োজন করছেন তারা। সঙ্গে আছে বাবা, মা ও কাছের কিছু মানুষজন।

ছোটবেলায় মা-বাবার সঙ্গে শুটিংয়ে যেতেন সৌম্য-দিব্য। এই যাওয়া-আসার মাঝেই অভিনয়ে হাতেখড়ি তাদের। তখন অভিনয়ের কিছুই বুঝতেন না। জানা গেছে, সৌম্যর প্রথম অভিনয় ছিল ‘পাদুকা বিতান’ নামের একটি নাটকে। মাত্র দুটি দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে। গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সৈয়দ শাকিল পরিচালিত এ নাটকে অতিথি চরিত্রে ছিলেন শাহনাজ খুশিও। এতে প্রথম পারিশ্রমিক হিসেবে সৌম্য পেয়েছিলেন ১ হাজার টাকা। তখন কেবল ক্লাস টু-থ্রি’তে পড়ছেন তিনি।

আর দিব্য অভিনীত প্রথম নাটক ছিল ‘সন্তান’। তবে তার প্রথম পারিশ্রমিক পাওয়া হয়েছিল তারই মামা নাট্যকার হাফিজ রেদু পরিচালিত ‘পাঠশালা’ নামের একটি ধারাবাহিক নাটকে। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন মিতা নূর, মুরাদ পারভেজ, বন্যা মির্জা প্রমুখ। পারিশ্রমিক হিসেবে দিব্য পেয়েছিলেন ১০ হাজার টাকা। চেকটি এখনও যত্ন করে তুলে রেখেছেন মা শাহনাজ খুশি।

বাবা-মায়ের মতো এখন নিজেরাও অভিনয়গুণে বেশ জনপ্রিয় সৌম্য-দিব্য। নাটক-ওয়েব কনটেন্টের পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ‘কাইজার’, ‘কারাগার ২’, ‘ইন্টার্নশিপ’ ও ‘মহানগর ২’র মতো জনপ্রিয় কাজগুলো দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই দুই জমজ ভাই।

বলতে গেলে, পড়াশোনার পাশাপাশি এখন নিয়মিতই অভিনেতা তারকা দম্পতির দুই সন্তান সৌম্য ও দিব্য।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স