‘কান্তারা’র জয়জয়কার, ১৩ দিনের আয় ৪৫৫ কোটি

নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠি আবারও প্রমাণ করেছেন যে বক্স অফিসে রাজত্ব করতেই এসেছেন। ২০২২ সালে ব্লকবাস্টার ‘কান্তারা’র পর তিনি এ সিনেমার সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে আবারও সবাইকে পিছনে ফেলে দিয়েছেন। ঋষভ ‘কান্তারা’র সিক্যুয়েল তৈরিতে তিন বছর সময় নিয়েছেন। ২০২২ সালের পর, ‘কান্তারা’র দ্বিতীয় অংশ ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তি পেয়েছে গত ২ অক্টোবর।

‘কান্তারা চ্যাপ্টার ১’ অনেক বড় সিনেমাকে ছাড়িয়ে গেছে। ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তির পর ১৩ দিন হয়েছে। ‘কান্তারা চ্যাপ্টার ১’ সিনেমাটির মঙ্গলবারের (১৪ অক্টোবর) পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে।

ঋষভ শেঠি নির্মিত ‘কান্তারা চ্যাপ্টার ১’ সিনেমার গল্পে দর্শকদের মন ছুঁয়েছে। ঋষভ শেঠি ‘কানতারা’র লেখক, নির্মাতা এবং প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন। বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের রোমান্টিক কমেডি সিনেমা ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ একই দিনে মুক্তি পায়।
তবে এটা ‘কানতারা চ্যাপ্টার ১’ সিনেমার উপর মোটেও প্রভাব ফেলেনি। সোমবারের আয় এখন প্রকাশ্যে এসেছে।

ভারতের বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘কান্তারা চ্যাপ্টার ১’ সিনেমাটি ১৩ দিন পর্যন্ত ৩ দশমিক ৮৯ কোটি রুপি আয় করেছে। চূড়ান্ত প্রতিবেদন আসার সময় পর্যন্ত এর সংগ্রহ আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। এর ফলে ভারতীয় বক্স অফিসে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪৫৫ দশমিক ৭৯ কোটি রুপি।

‘কানতারা চ্যাপ্টার ১’ সিনেমার প্রতিদিনের আয় দেখে দেখে নেওয়া যাক- প্রথম দিন ৬১ দশমিক ৮৫ কোটি রুপি, দ্বিতীয় দিন ৪৫ দশমিক ৪০ কোটি রুপি, তৃতীয় দিন ৫৫ কোটি রুপি, চতুর্থ দিন ৬৩ কোটি রুপি, পঞ্চম দিন ৩১ দশমিক ২৫ কোটি রুপি, ষষ্ঠ দিন ৩৪ দশমিক ২৫ কোটি রুপি, সপ্তম দিন ২৫ দশমিক ২৫ কোটি রুপি, অষ্টম দিন ২০ দশমিক ৫০ কোটি রুপি। নবম দিন ২২ দশমিক ২৫ কোটি রুপি, দশম দিন ৩৯ কোটি রুপি, একাদশ দিন ৩৯ দশমিক ৭৫ কোটি রুপি, দ্বাদশ দিন ১৩ দশমিক ৫০ কোটি রুপি, ত্রয়োদশ দিনে ৩ দশমিক ৮৯ কোটি রুপি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর