বাদ দেওয়া হলো তিন ফেডারেশনের সভাপতি

একদিন আগে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানকে অপসারণ করে জাতীয় ক্রীড়া পরিষদ। এবার অপসারণ করা হয়েছে ফেডারেশনের সভাপতি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে কাবাডির সভাপতিকে অপসারণের কথা জানিয়েছে।

ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সাবেক আমলা জাহাঙ্গীর আলমকেও। তবে তিন ফেডারেশনের কোনোটিতেই নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়নি।

শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গনেও সংস্কার শুরু করেছে। যার অংশ হিসেবে তিন ফেডারেশনের ৩ সভাপতি ও একজন সাধারণ সম্পাদকে বাদ দেওয়া হলো।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করায় নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে। বিসিবির পরিচালক জালাল ইউনুস, শফিউল আলম চৌধুরী নাদেল, তানভির আহমেদ টিটু ও নাইমুর রহমান দুর্জয় পদত্যাগ করেছেন। সরিয়ে দেওয়া হয়েছে পরিচালক সাজ্জাদুল আলম ববিকে।

অন্য ফেডারেশনের মধ্যে পদত্যাগ করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু ও যুগ্ম সম্পাদক সরাফাত হোসেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান