বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই: শশী থারুর

ছাত্র–জনতার গণ–আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারের প্রশংসা করেছেন কংগ্রেসদলীয় সংসদ সদস্য শশী থারুর। বলেছেন, প্রতিবেশী দেশে ক্ষমতার পালাবদল নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শশী।
শশীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে যে পটপরিবর্তন হয়েছে, সেটা ভারতের সঙ্গে দেশটির সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না?

জবাবে শশী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই আমাদের মৌলিক স্বার্থ নিহিত। আমরা মূলত বাংলাদেশের জনগণের মঙ্গলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রের মঙ্গল আসে দ্বিতীয়তে, কোনো একজন স্বতন্ত্র নেতা তৃতীয় স্থানে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি, আমরা ১৯৭১ সালে তাদের সঙ্গে ছিলাম, ভালোমন্দ সব সময়ই আমরা তাদের সঙ্গে আছি, এমনকি যখন সেখানে আমাদের সঙ্গে কম বন্ধুত্বপূর্ণ সরকার থাকে, তখনো। আমরা সব সময় আমাদের সম্পর্কে ভারসাম্য বজায় রাখি এবং অবশ্যই ভবিষ্যতে সেই সম্পর্কের কোনো অবনতি হওয়া উচিত হবে না।’

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

শশী বলেন, ‘নয়াদিল্লির জন্য উদ্বেগের কোনো কারণ নেই। আমি মুহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি।’

শশী থারুর বলেন, ‘আমার অনুমান, তিনি জামায়াতে ইসলামী বা পাকিস্তানের আইএসআইয়ের তুলনায় ওয়াশিংটনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ। যদি আপনি (বাংলাদেশের) অন্তর্বর্তী সরকারের দিকে তাকান, আমাদের প্রতি শত্রুভাবাপন্ন দেশগুলোর কারও কোনো চিহ্ন আপনি ওই অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখতে পাবেন না। তাই ভারতের জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো বিশেষ কারণ আছে বলে আমার মনে হয় না।’

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স