বাংলাদেশের মানুষের ঐক্য এখানে, এটাই আমাদের সৌন্দর্য, বললেন সিয়াম

স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়ছে দেশ। পানিতে নিমজ্জিত দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ ৯ জেলা। এরই মধ্যে ডুবে গেছে বহু বাড়িঘর ও স্থাপনা। বাড়িতে পানি উঠে যাওয়ায় ছাদে আশ্রয় নিচ্ছেন বহু দুর্গত মানুষ। এই মানবিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন শোবিজ তারকাও। এবার নিজেদের উদ্যোগের কথা জানালেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক সিয়াম আহমেদ ও তাঁর স্ত্রী অবন্তী। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় নিজেদের উদ্যোগের কথা জানান তাঁরা।

‘যত বিপদ, তত ঐক্য’ শিরোনামে পোস্ট করা ভিডিওতে সিয়াম বলেন, ‘গতকাল এক ভিডিওতে দেখলাম, এক ছোট বাবু তার জমানো ১৪ হাজার ৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে।

আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের সৌন্দর্য। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা অনুদান দিতে যাচ্ছি। কিছু টাকা ইতিমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’

সিয়াম আরও বলেন, ‘অনুদানের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন। প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা।’

এ সময় সিয়ামের পাশে বসা তাঁর স্ত্রী অবন্তী বলেন, ‘আমি চলতি মাসের আয় অনুদান দিচ্ছি।’ এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার প্রাণীদের পাশেও দাঁড়ানোর আহ্বান জানান। প্রাণী অধিকার নিয়ে যেসব সংস্থা কাজ করছে তাদেরও অনুদান দেবেন বলে জানান সিয়াম-অবন্তী।

২ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও বার্তায় সিয়াম আরও বলেন, ‘প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। আমি অভিনয় পেশায় জড়িত। এখানে অনেকে সামর্থ্যবান রয়েছেন। তাদের বলব, প্লিজ আপনারা একটা অ্যামাউন্ট বন্যার্তদের ডোনেট করুন। বাংলাদেশের এই সাপোর্টটা এখন দরকার।’

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স