বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে ভারতকে সতর্ক করলেন সুরেশ রায়না

আগামী মাসেই ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরে ভারতীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে লড়াই। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে অক্টোবরে।

টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা নিয়ে ভারতীয় দলকে সতর্কবার্তা দিয়েছেন সুরেশ রায়না। বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই মনে করেন তিনি। টাইগারদের বোলিং আক্রমণ মাঠে যেকোনো কিছুই ঘটাতে পারে বলে মনে করছেন সাবেক ভারতীয় ব্যাটার। বিশেষ করে বাংলাদেশের স্পিন বোলারদের নিয়েই শঙ্কা রায়নার।

দিল্লিতে লিজেন্ড ক্রিকেট লিগে খেলতে গিয়ে রায়না বলেন, ‘আপনি বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না। কারণ তাদের দুর্দান্ত স্পিন বোলিং আক্রমণ এবং কিছু ভালো খেলোয়াড় রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ভালো করেছে। এই সিরিজ অস্ট্রেলিয়া সফরের জন্য একটি দুর্দান্ত অনুশীলন হবে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর। এরপর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ৯ ও ১২ অক্টোরব।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর