বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে সুমনের নতুন গান

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে নতুন গান বেঁধেছেন কবির সুমন। নতুন গানটি ফেসবুকে শেয়ার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের এই শিল্পী। গানটির সঙ্গে অনুরাগীদের পরিচয় করিয়ে দিতে ক্যাপশনে তিনি জানিয়েছেন, মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো, এ-লড়াই মুক্তির গান।

সুমনের গানের কথাগুলো এমন – কতদিন কাঁদিনি / কতদিন ভাবিনি / কতদিন জাগিনি এভাবে, ঐ তো বাংলাদেশ / স্বৈরাচারের শেষ / এ আগুন কেই-বা নেভাবে, আবার বাঁচতে চাই / মৃত্যুর মুখে ছাই, বাংলা ভাষাই হলো প্রাণ, মুক্তির এই আলো / বাংলাদেশ জ্বালালো / এ লড়াই মুক্তির গান।

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে এ পর্যন্ত সরব হতে দেখা গেছে কলকাতার অনেককেই। সেই দলে আছেন কবির সুমন, অভিনেত্রী স্বস্তিকা, নির্মাতা সৃজিত প্রমুখ। এ ছাড়া বলিউডের অনেকেই বাংলাদেশের এ আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, করেছেন প্রার্থনা।

কণ্ঠশিল্পী কবির সুমন একাধারে দুই বাংলাতেই ভীষণ জনপ্রিয়। বিভিন্ন সময় ভক্ত-অনুরাগীদের গান শোনাতে বাংলাদেশেও এসেছেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এদেশের মানুষের সঙ্গে তার আত্মার টান রয়েছে। ফলে এখানকার নানা ঘটনায় সরব হয়ে উঠতে দেখা যায় শিল্পীকে।

বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সুমন ফেসবুকে লিখেছিলেন, ‘করজোড়ে সব পক্ষকে মিনতি করছি, অনুগ্রহ করে হিংসা-হানাহানি বন্ধ করুন। ঢাকা সরকারকে অনুরোধ করছি, বাংলা ভাষার কসম, শান্তি রক্ষার চেষ্টা অব্যাহত রাখুন। আপনাদের ছাত্রবাহিনী যেন হিংসার আশ্রয় না নেন।’ পাশাপাশি তিনি এও লিখেছেন, ‘ছবি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। একটু আগেই দেখলাম। মিছিল করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নেপথ্যে শোনা যাচ্ছে কাজী নজরুল ইসলামের “কারার ঐ লৌহকপাট/ভেঙে ফেল্ কর রে লোপাট”! মনে হচ্ছে গানটি এডিট করে বসানো হয়েছে ভিডিওর সঙ্গে। ঠিক কাজই করা হয়েছে। কত সময়ে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমার গানের লাইন লিখে দিয়েছেন দেওয়ালে। পশ্চিমবঙ্গে সে তুলনায় কিছুই দেখিনি। বলতে দ্বিধা নেই, মনে মনে আমি বাংলাদেশেরও নাগরিক।’

  • Related Posts

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    বলিউড তারকা হৃতিক রোশন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন। দুই ছেলে হ্রিহান রোশন ও হৃদান রোশনকে নিয়ে গর্ব, ভালোবাসা আর জীবনের নানা শিক্ষা তুলে ধরেছেন তিনি।…

    Continue reading
    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    নেপালের চলমান সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় চমক দেখাচ্ছেন কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ, যিনি র‍্যাপার থেকে রাজনীতিক হয়ে উঠেছেন। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বালেন শাহের দল প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড়…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি