পুলিশ লাগবে, ব্যাটারি-গলির পোলাপানে হবে না: অমি

‘দেশের পরিস্থিতি ঠিক করতে পুলিশ লাগবে। নয়তো প্রতিদিন ব্যাটারি-গলির পোলাপানের শোডাউনে কাজ হবে না।’ এমটা মনে করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। ডাকাতের আতঙ্কে রাত কাটানোর পর আজ (৮ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে সে কথা লিখেছেন এই নির্মাতা।

পুলিশের দায়িত্বে ফেরা প্রসঙ্গে অমি লিখেছেন, ‘গতকাল সারারাত ঘুমাতে পারি নাই। সকালে একটা মিটিং ছিল, বিকেলে শিফট করলাম। যাদের অফিস আছে, তারা নিশ্চয়ই অফিসে গিয়ে ঝিমাবে। এভাবে কতদিন কে জানে! বাংলাদেশে পুলিশ লাগবে, নইলে প্রতিদিন রাতে ব্যাটারি-গলির পোলাপান দিয়ে শোডাউন দিলেও কাজ হবে না।’

এর আগে গতকাল (৭ আগস্ট) বুধবার মধ্যরাতে অমি লিখেছেন, ‘মসজিদের মাইকিং শুনে এলাকার সবাই রাস্তায় নেমে গেলাম, কাউকে ধরা যায় নাই। ডাকাতদল ঘুরছে সুযোগের সন্ধানে। পুরো এলাকার মানুষ সজাগ, কারো চোখে ঘুম নেই। রাত ১০টায় একবার ডাকাতি হয়েছে। এলাকার বিভিন্ন জায়গায় মানুষজন লাঠি হাতে বসে আছে। কেমন ছটফট লাগছে, এ কোন বাংলাদেশ? কার কাছে বিচার চাইব আমরা। এত এত মানুষের নিরাপত্তা কে দেবে? কোথায় দেশের প্রশাসন? কোথায় সেনাবাহিনী? আল্লাহ বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ করে তোলো। সবাই নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থান গড়ে তুলুন।’

    রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর গত দুই রাত ডাকাতের আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ। ফেসবুকে দেখা গেছে, অনেকেই সাহায্য চেয়ে পোস্ট দিচ্ছেন। কেউ কেউ সেনাবাহিনীর নম্বরে ফোন করে সাহায্য চেয়েছেন। জানা গেছে, সরকার পতনের পর থানাগুলোতে হামলা করেছিল বিক্ষুব্ধ জনতা। এতে ভেঙে পড়েছে আইনশৃঙ্ক্ষলা ও পুলিশব্যবস্থা। এ পরস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবরও পাওয়া যাচ্ছে। ডাকাত ঠেকাতে একত্র হয়েছেন স্থানীয় জনতা।

    শহরের ব্যাটারি-গলির গল্প নিয়ে নির্মাতা অমি বানিয়েছিলেন নাটক ‘ফিমেল’। তিনটি একক নাটকের পর তার পরিচালনায় মুক্তি পায় ‘ফিমেল ৪’। দারুণ সাড়া ফেলেছে ওয়েব ফিল্মটি। এর আগে অমির প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’, ওয়েব ফিল্ম ‘অসময়’ ও শর্টফিল্ম ‘দুঃখিত’ বেশ সাড়া ফেলেছিল। এই মুহূর্তে সিনেমা বানানোর পরিকল্পনা করছেন এই নির্মাতা।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স