বাংলাদেশিদের সততার প্রশংসায় মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক

বাংলাদেশি কর্মীদের কঠোর পরিশ্রম, সততা ও কর্ম কর্মদক্ষতার প্রশংসা করেছেন মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক কামাল বিন পারদি।

মঙ্গলবার (১২ নভেম্বর) মালয়েশিয়ার পুত্রজায়ায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক কামাল বিন পারদির সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন দুই কর্মকর্তা।

মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অব্যাহত সহযোগিতার জন্য মহাপরিচালক এবং তার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার শামীম আহসান।

মহাপরিচালক দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও দৃঢ় দায়িত্ববোধের প্রশংসা করেন।

বৈঠকে বোয়েসেলের মাধ্যমে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মী সফল ও সুষ্ঠুভাবে নিয়োগের উদাহরণ টেনে কোনো টাকা ছাড়াই নিয়োগ কার্যক্রমের সফলতা ও সুবিধার কথা তুলে ধরেন হাইকমিশনার।

বৈঠকে শ্রম অধিদপ্তরের উপ-মহাপরিচালক পুয়ান বেটি বিনতে হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, সৈয়দ শরিফুল ইসলাম কাউন্সেলর (শ্রম)।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর