বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিকের মৃত্যু

ভারতীয় টেলিভিশন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই শেষে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

ভারতীয় ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী শ্রাবণী বণিক সোমবার সকাল নয়টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘রাঙা বউ’, ‘সোহাগ চাঁদ’, ‘লালকুঠি’, ‘গোধূলী আলাপ’ ও ‘আলো’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সার ও মেটাস্টেসিসে ভুগছিলেন শ্রাবণী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশ কিছুদিন ধরেই তিনি কাজ থেকে দূরে ছিলেন। গত মাসে অভিনেত্রীর চিকিৎসার জন্য অনুরাগীদের কাছে সহায়তার আবেদন জানিয়েছিলেন তার ছেলে অচ্যুত আদর্শ। সামাজিক মাধ্যমে এবং ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মায়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছিল।

অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মীরা। ভারতীয় গণমাধ্যমকে পরিচালক বাবু বণিক বলেন, শ্রাবণীর এই অকালে চলে যাওয়া মেনে নেওয়া খুব কঠিন। দীর্ঘদিনের বন্ধু ছিলেন তিনি। শেষ সময়টা ছিল অত্যন্ত কষ্টের। কাজ থেকে দূরে থাকলেও অভিনয়ের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি।

জানা গেছে, সোমবার বিকেলেই শ্রাবণী বণিকের শেষকৃত্য সম্পন্ন হবে। তার মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। ছোটপর্দার দর্শকদের মনে তার অভিনীত চরিত্রগুলো হয়ে থাকবে স্মরণীয়।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত