বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ লীগ অব আমেরিকার ‘থ্যাংকস গিভিং’ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে গত ২৯ নভেম্বর শনিবার অপরাহ্নে উডহ্যাভেনের জয়া পার্টি হলে থ্যাংকস গিভিং ডে ২০২৫ উদযাপন করেছে প্রবাসে বাংলাদেশী বংশোদ্ভুতদের প্রাচীনতম ও নন্দিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ লীগ অব আমেরিকা।

ানুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি শাহিদা সিকদার হাই ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটিকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং সবাইকে নিয়ে একসঙ্গে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ লীগ অব আমেরিকার ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে যারা রয়েছেন তাঁরা হলেন: প্রধান উপদেষ্টা বেদারুল ইসলাম বাবলা, উপদেষ্টা এমাদ চৌধুরী, শাহীন চৌধুরী, নুরুল আমীন ও আমানুল্লাহ। সভাপতি শাহিদা সিকদার হাই, সহ-সভাপতি সৈয়দ মুকুল হক, আনোয়ারুল হক লাভলু, দেলোয়ার চৌধুরী দিল, শেখ আতিকুল ইসলাম। সাধারণ সম্পাদক সৈয়দ সাকিল হক, সহ-

সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, অর্থ সম্পাদক আলী হাসান, সাংস্কৃতিক সম্পাদক লুসি হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাহিদা খানম, উম্মে মারিয়ম, অফিস সম্পাদক শীলা মুহিত, প্রচার সম্পাদক হাফিজা হুসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক বিউটি ইয়াসমিন, অনামিকা জাহান, খেলাধুলা সম্পাদক লায়েকুল মুরাদ, সাধারণ সদস্য, প্রফেসর গোলাম মোহাম্মাদ মুহিত, শামীম আহমদ, শওকত হুসেন, নুরুন হামিদ সিমু, শাকিলা রাফাফিল।


সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাকিল হক এর সঞ্চালনায়থ্যাংকস গিভিং ডে উদযাপন অনুষ্ঠানে পারর্ফম করে বাংলাদেশ লীগ অব আমেরিকার ইয়ূথ ফোরাম। আরহাম ওয়াদুদের উপস্থাপনায় সংগীত পরিবেশন করে রাইসা জেরিন, আরাফ হাসান, দানিয়া সৈয়দ দিয়া। নৃত্য পরিবেশনা করে মুন হাই, লিওনা মুহিত, রাইসা জেরিন।


এরপর শুরু হয় সবার প্রতীক্ষিত “হাসুন আর ভাবুন” ইন্টারেকটিভ পর্বটি!
সহ-সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমেদের পরিচালনায় এবং শীলা মুহিত ও সাকিল হকের এর উপস্থাপনায় অতিথিরা অংশ নেন এক প্রাণবন্ত ও ব্যতিক্রমী সেশনে।


অংশগ্রহণ করেন এমাদ চৌধুরী, বেদারুল ইসলাম বাবলা, শাহীন চৌধুরী, নুরুল আমিন, মুকুল হক, শেখ আতিক, ফকির ইলিয়াস, ফারহানা ইলিয়াস তুলি, শেখ সিরাজসহ আরও অনেকে।


হাস্যরস, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অতিথিরা উপভোগ করেন অসাধারণ অভিজ্ঞতা। এই পর্ব শেষে সংগঠনের সভাপতি শাহিদা সিকদার হাই একটি মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।


এরপর প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি বেদারুল ইসলাম বাবলার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় থ্যাংকস গিভিং এর ঐতিহ্যবাহী টার্কি ডিনার। সুস্বাদু খাবার, সুন্দর পরিবেশ এবং সৌহার্দ্যময় আড্ডায় ডিনার পর্ব ছিল অত্যন্ত উপভোগ্য।

ডিনারের পর পরিবেশিত হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক পর্ব। এক এক করে মঞ্চে আসেন অতিথি শিল্পীরা এবং শ্রোতাদের অনুরোধে পরিবেশন করেন তাদের পছন্দের গান।


অংশগ্রহণ করেন লিপি রজারিও, কানিজ ফাতেমা পাপড়ি, তাহরিনা পারভিন প্রীতি, শারমিন আক্তার রেক্সনা, এজাজ আলম। পরিচালনা করেন লুসি হাসান ও হাফিজা হুসেন। মিউজিক সহায়তায় ছিলেন অর্থ সম্পাদক আলী হাসান।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যৈ উপস্থিত পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, লেখক কবি ফকির ইলিয়াস ও কবি ফারহানা ইলিয়াস তুলি, সাংবাদিক মাহবুব রহমান, আবদুল কাদের চৌধুরী শাহীন, শেখ আতিকুল ইসলাম, শেখ সিরাজ প্রমুখ। সকল ছবি পরিচয় এর নিজস্ব

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান