বরিশাল বিভাগের প্রবাসীদের নিয়ে আমিরাতে সংগঠন গঠনের উদ্যোগ

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বরিশাল বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

সম্প্রতি এ উপলক্ষে আজমানের বাংলাবাজার এলাকায় এক নৈশভোজ ও মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। নৈশভোজ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জানান, প্রস্তাবিত এই সংগঠনের মাধ্যমে আমিরাতে অসহায় প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো, জটিল রোগে আক্রান্ত প্রবাসীদের চিকিৎসা সহায়তা প্রদান, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।

বক্তারা আরও বলেন, অচিরেই একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন করে এসব কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ মিশনসহ আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতা আশা করা হয়।

হাজী মোহাম্মদ শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন- আব্দুর রশীদ, হুমায়ুন কবির, ইমন মো. হাকিম, শামীম আহমেদ, মুরিজ্জামান মুনির, এইচ. এম. কামরুজ্জামান, মীর মোহাম্মদ শাকিল, ওয়াহিদ মোল্লা, সালাউদ্দিন আরিফ, মোহাম্মদ সাঈদ হোসেন, মাহমুদুল ইসলাম, মোহাম্মদ উজ্জ্বল, মো. হিরন, মনির হোসেন, মো. রাসেল, শামীম মৃধা, মো. আব্দুর রহিম, শহীদুল ইসলাম, মো. স্বপন, জহুরুল ইসলাম, শাকিল মাহমুদ, শামসুল হক মৃধা, কমর উদ্দিন, মোহাম্মদ শামসুদ্দিন, মনিরুজ্জামান আশরাফি, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ জাফর উল্লাহ, বিদ্যুৎ স্পাইক, মোহাম্মদ জহিরুল, সামছুল হক, দুলাল আকন্দ, মোহাম্মদ লিটন, মোহাম্মদ সাইফুল, মো. রিয়াজ, মামুন মিয়া, মোহাম্মদ বাশার, মো. আবির, মেহেদী, মোহাম্মদ গাজী, কামালসহ আরও অনেকে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প