বন্যা নিয়ে শাবনূরের কষ্ট, শাবনূরের প্রশান্তি

বাংলাদেশে বন্যা। অস্ট্রেলিয়ায় বসে মানুষের দুর্দশা দেখে কষ্ট পাচ্ছেন ঢালিউড তারকা শাবনূর। মন খারাপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। তবে এই বন্যা পরিস্থিতি তাকে যেমন কষ্ট দিয়েছে, একই সঙ্গে দিয়েছে প্রশান্তিও।

নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়িকা ফেসবুকে লিখেছেন, ‘দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গেছে দেশের বিভিন্ন জেলা-উপজেলা। বিশেষ করে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার পুরো জনপদ বানের পানিতে তলিয়ে গেছে। মানুষের সীমাহীন দুর্ভোগ দেখে খুব কষ্ট পাচ্ছি। বেশি পীড়া দিচ্ছে ঘরছাড়া নারী, শিশু ও বয়স্ক মানুষের অসহায়ত্ব।’

ওই পোস্টে শাবনূর লিখেছেন, ‘বন্যার্তদের সহায়তায় মানুষের অভূতপূর্ব সাড়া দেখে মনের মধ্যে প্রশান্তি অনুভব করছি। এবার বন্যাকবলিত অসহায় মানুষের আর্থিক ও মানবিক সাহায্যে এগিয়ে এসেছেন বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী, সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অনেকেই, যা সত্যিই প্রশংসনীয়। মানুষ যে মানুষের জন্য, এই কথার যথার্থতা আবারও প্রমাণ হলো।’

বন্যাকবলিত মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রায় সর্বস্তরের মানুষ। গত কয়েকদিন বিনোদন অঙ্গনের উল্লেখযোগ্যসংখ্যক শিল্পীকে ত্রাণ নিয়ে ছুটে যেতে দেখা গেছে বন্যাদুর্গত এলাকায়। সেই দলে আছেন অভিনয়শিল্পী, ইনফ্লুয়েন্সার, সংগীতশিল্পীরাও। কেউ কেউ আর্থিক সহযোগিতা করেছেন বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে।

গত এপ্রিল মাসে ঢাকা ঘুরে গেছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শাবনূর। বিএফডিসিতে ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীসমিতির নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। সিডনি প্রবাসী শাবনূরের ব্যাপারে জানা যায় তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে।

গত এপ্রিলে দেশে ফিরে শাবনূর কাজ শুরু করেন ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায়। এ ছাড়া ‘মাতাল হাওয়া’ নামে আরও একটি সিনেমায় তার যুক্ত হওয়ার খবরও শোনা গিয়েছিল।

  • Related Posts

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা ঝুঁকি তৈরি হয়েছে বলে…

    Continue reading
    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প