বন্যার পর নোয়াখালীতে সাপের উপদ্রব, ১২ দিনে ২২৫ জন আহত

বন্যার পানি মাড়িয়ে হাঁটছিল নোয়াখালীর বেগমগঞ্জের মধ্য করিমপুর গ্রামের মারজাহান বেগম (১৬)। হঠাৎ পায়ের নিচে একটি সাপ পড়ে। সাপের ছোবলে চিৎকার দিতেই প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি গত রোববার বিকেলের। চিকিৎসা নিয়ে মারজাহান এখন অনেকটাই সুস্থ।

গত ২২ আগস্ট থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে সাপের কামড় নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫ জন রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। অল্প সময়ের মধ্যে এত বেশি সাপের কামড়ের রোগী আগে কখনো হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি বলে জানান চিকিৎসক ও কর্মচারীরা।

নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক নিরুপম দাশ প্রথম আলোকে বলেন, বন্যার পানিতে সাপের উপদ্রব বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই বন্যার পানিতে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক হতে হবে। কাউকে অসাবধানতাবশত সাপে কামড় দিলে আতঙ্কিত হওয়া যাবে না। দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসা পেলে সাপে কামড়ের রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে অতিবৃষ্টি ও ফেনী হয়ে উজানের পানি ধেয়ে আসার কারণে নোয়াখালীতে বন্যা চলছে। প্লাবিত হয়েছে জেলার নয়টি উপজেলার মধ্যে আটটিই। এতে বেড়ে গেছে সাপে কামড়ের ঝুঁকিও। ১৩ দিন ধরে প্রতিদিনই সাপে কামড়ের রোগী আসছেন হাসপাতালে।

গত ২২ আগস্ট থেকে গতকাল ২ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বেগমগঞ্জ, নোয়াখালী সদর, কবিরহাটসহ বিভিন্ন উপজেলা থেকে ২২৫ জন সাপে কামড়ের রোগী চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তবে এই সময়ে সাপের কামড়ে কারও মৃত্যু হয়নি। অসুস্থ ব্যক্তিরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ২০ জন সাপে কামড়ের রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

জানতে চাইলে সাপে কামড়ের রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তিনি বলেন, বন্যার কারণে সাপে কামড়ের রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। শুধু গত ২৪ ঘণ্টায় সাপে কামড়ের রোগী এসেছেন ২৫ জন। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। হাসপাতালে যাঁরাই আসছেন, তাঁরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

  • Related Posts

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা ঝুঁকি তৈরি হয়েছে বলে…

    Continue reading
    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প