বন্যার্তদের সহায়তায় সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ সিনেমার প্রদর্শনী

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ভালো নেই দেশের প্রায় অর্ধকোটি মানুষ। পানিবন্দী বন্যার্ত মানুষের পাশে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। এবার উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সহায়তা করতে এগিয়ে আসছে ইনডিপেনডেন্ট ফিল্ম মেকারস কমিউনিটি। তাদের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে।
৩০ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে চার ঘণ্টাব্যাপী চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে। সিনেমা প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। সিনেমাগুলোর প্রদর্শনী হবে চারটি ধাপে। প্রথম সেশনে দেখানো হবে ছয়টি চলচ্চিত্র।

এ গুলোর মধ্যে এ কে এম জাকারিয়ার পরিচালনায় ‘ইতি সালমা’, ইভান মনোয়ার পরিচালিত ‘দ্য সাউন্ড ইজ লাউড’, ফুয়াদ নাসেরের ‘হাওয়ার টানে’, গোলাম রাব্বানীর ‘আনটাং’, মাশরুর পারভেজের ‘ইউর আইস’ ও কামরুল আহসানের সিনেমা ‘ঘরে ফেরা’।
দ্বিতীয় সেশনে থাকবে চারটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার প্রদর্শনী। সিনেমাগুলো হলো ‘লাইক অ্যা মুভি’, ‘রোকাইয়া’, ‘ছাড়পত্র’ ও ‘ওমর ফারুকের মা’।

সিনেমাগুলো যথাক্রমে পরিচালনা করেছেন চৈতালি সমাদ্দার, আরিফুর রহমান, অপরাজিতা সংগীতা ও জাহিদুর রহমান। এ ছাড়া তৃতীয় সেশনে দেখানো হবে তিনটি সিনেমা। এর মধ্যে লিটন কর পরিচালনা করেছেন ‘আই সি ইউ’, রাকায়েত রাব্বী ‘হাওয়াই মিঠাই’, এন রাশেদ চৌধুরীর পরিচালনায় এ পর্বের শেষ সিনেমা ‘বিস্মরণের নদী’।

টানা চার ঘণ্টা ধরে চলবে এই চলচ্চিত্র প্রদর্শনী। চলচ্চিত্র দেখে যে কেউ সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন। সেই অর্থ চলে যাবে বন্যার্ত ব্যক্তিদের সহায়তায়। চতুর্থ ও শেষ পর্বে দেখানো হবে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এগুলো হলো আমিনুর রহমানের ‘কমলাপুরাণ’ ও মোল্লা সাগর পরিচালিত সিনেমা ‘সাইরেন’। আয়োজকেরা জানিয়েছেন, বিশেষ কারণে সূচি পরিবর্তন হতে পারে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি