বন্ধ পেট্রোল পাম্পের সামনেও তেল নিতে দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তেল সংকট পড়েছে বাংলাদেশও। দেশের পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ ঠিক না থাকায় বন্ধ রয়েছে অনেক স্টেশন। তবে সীমিত পরিসরে খোলা পাম্পগুলোতে বিভিন্ন সময় তেল দেওয়া কার্যক্রম চললেও তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল মিলবে কি না সেই বিষয়ে নিশ্চিত নন কোন গ্রাহকই।

রাজধানীর অধিকাংশ পাম্প বন্ধ হয়ে গেলেও নিয়মিতভাবে তেল দেওয়া কার্যক্রম পরিচালনা করে আসছিল সেনা পরিচালিত ট্রাস্ট ফুয়েল স্টেশন। তবে, আজকের চিত্র ভিন্ন। তেল নিতে আসা গ্রাহকরা বলছেন, সকাল ৯টা পর্যন্ত তেল দেওয়ার কার্যক্রম চালিয়ে তেল নেই জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে পাম্পটি। ফলে ভোর থেকে অপেক্ষারত মোটরসাইকেল চালকেরা পড়েন ভোগান্তিতে।

বিকেল ৩টা নাগাদ পাম্পে তেল আসলে কার্যক্রম শুরু হবে বলে জানানো হলেও অপেক্ষায় থেকে কতটা সফলতার মুখ দেখবেন সেই প্রশ্ন অপেক্ষারত যানবাহন চালকদের মনে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত এ ফিলিং স্টেশন ঘুরে ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিজয় সরণি পাম্পের সামনে থেকে মহাখালীমুখী সড়কে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন। সবাই তেল নেওয়ার জন্য অপেক্ষায়। এদিকে পাম্পটিতে যানবাহন প্রবেশের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের কাউকে পাম্পে দেখা যায়নি। এছাড়াও রাজধানীর বাংলামোটরসহ বিভিন্ন এলাকার তেল পাম্প ঘুরেও এমন চিত্র দেখা মিলেছে।

রাজধানীর মিরপুর কোনো পাম্পে তেল না পেয়ে বিজয় সরণি ট্রাস্ট ফুয়েল স্টেশনে এসেছিলেন রিপন। তিনি বলেন, সকাল ৬টার সময় এসে লাইনে দাঁড়িয়েছি। লাইনে দাঁড়িয়ে সমানে আসতে আসতে বেশ খানিকটা এসেছি। কিন্তু সকাল ৯টার দিকে হঠাৎ করে তেল দেওয়া বন্ধ করে দেয়। জানানো হয় তেল শেষ। পরে পাম্পে কথা বললাম তারা বললো আবার তেল আসলে ৩টা থেকে দেওয়া শুরু হবে।

ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, এতো সময় লাইনে দাঁড়িয়েও যদি তেল না পায় তাহলে কীভাবে চলবো? মানুষের তো কাজও থাকে। সারাদিন তেল পাম্পে বসে থাকলে তো আর হবে না। এখন যদি চলে যায় তাহলে এসে আবার লাইনের শেষে দাঁড়াতে হবে। আবার ৩-৪ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে।

রাজিব নামের আরেক মোটরবাইক চালক বলেন, সরকার বলছে তেল আছে, তেলের অভাব নেই। তাহলে এতো তেল যাচ্ছে কোথায়? সব পাম্প বন্ধ। এই পাম্পসহ মাত্র দুই-তিনটা স্টেশন তেল দিচ্ছিল। এখন সেটাও দিচ্ছে না। বন্ধ করে দিয়েছে। তাহলে তেল গেল কোথায়?

গুলশান বাড্ডা এলাকায় তেল না পেয়ে ট্রাস্ট ফুয়েল স্টেশনে এসেছেন মনির হোসেন। তিনি বলেন, গতকাল সকালের দিকে বাড্ডার একটা পাম্পে তেল দিচ্ছিল। অনেক বড় লাইনের কারণে তখন সিরিয়ালে দাঁড়ায়নি। বিকেলে তেল আনতে গিয়ে দেখি তেল নেই। পাম্প বন্ধ করে দিয়েছে। তেল নিতে না পেরে আজ সকাল ৭টার সময় লাইনে দাঁড়িয়েছি। লাইন ঠেলে সামনে আসছি আর শুনি তেল নেই। তেল দেওয়া বন্ধ। পরে বললো আবার ৩টার পর তেল আসবে তখন তেল দেবে। এখন অপেক্ষার পর তেল পাবো কি না সেটাও বলতে পারি না।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প