ফ্রাঙ্কফুর্টে নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্যের পসরায় জমজমাট ঋতুরঙ্গ মেলা

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলা সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য এবং প্রবাসী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ঋতুরঙ্গ মেলা’।

শনিবার (১১ জুলাই) জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রাঙ্কফুর্টের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

দিনব্যাপী এ আয়োজন প্রবাসের মাটিতে সৃষ্টি করে এক টুকরো বাংলাদেশের আবহ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জার্মান বাংলা চ্যানেলের নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা কামরুল আহসান সেলিম। বক্তারা বলেন, বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

jagonews24

মেলার অন্যতম আকর্ষণ ছিলেন জার্মানিতে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। তাদের স্টলে দেশীয় পোশাক, শৈল্পিক হস্তশিল্প, সৌন্দর্যসামগ্রী এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

উদ্যোক্তারা জানান, এমন আয়োজন শুধু পণ্য প্রদর্শনের সুযোগই নয়, বরং নতুন ক্রেতা, ব্যবসায়িক যোগাযোগ এবং প্রবাসে দেশীয় ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর কার্যকর প্ল্যাটফর্ম।

মেলায় অংশ নেন স্মিতা মোতালেব (রেইনবো স্টার জার্মানি), নাদিয়া হোসেন (Blissful Beauty by Nadia), লিপিকা আহমেদ (লি’স ওয়ার্ড্রব), নুপুর পপি (পপি কর্নার), বকুল রহমান (মেরিন ফ্যাশন হাউস), মেহেদি আবেশ (তানজিয়া ফাইরুজ), তানিম রহমান টুম্পা (রিকস্টিউম জার্মানি), মিতা (মিষ্টি ছোঁয়া), রেবেকা (মোমো অ্যান্ড স্ন্যাক কর্নার) এবং দীপা (চায়ের কাপে আড্ডা)।

জামদানিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক এবং দেশীয় খাবারের মাধ্যমে উদ্যোক্তারা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে দর্শনার্থীদের সামনে তুলে ধরেন। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম দেশের ইতিহাস, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার এক অনন্য সুযোগ পায়।

সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত রবীন্দ্রসংগীত শিল্পী আঁখি হালদার তার সুরেলা পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করেন। সংগীত পরিবেশন করেন তাপসী রায়।

নৃত্যশিল্পী স্মিতা (ডান্স ওয়ার্ল্ড) রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যভিত্তিক পরিবেশনায় দর্শকদের প্রশংসা অর্জন করেন। কিবোর্ডে নয়ন গোপ এবং তবলায় অয়ন চৌধুরীর সুনিপুণ সঙ্গত অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যের সমন্বয়ে সাজানো পরিবেশনা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

jagonews24

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাতেমা রহমান রুমা ও মুনীব রেজওয়ান।

আয়োজকদের ভাষ্য, ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’ কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি প্রবাসী নারী উদ্যোক্তাদের জন্য নিজেদের উদ্যোগ ও সৃজনশীলতা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম। একই সঙ্গে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সমন্বয়ে কাজ করেন জার্মান বাংলা চ্যানেলের প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা, উপদেষ্টা কামরুল আহসান সেলিম, নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব, আসিফ ইকবাল।

মেলার পৃষ্ঠপোষক ছিল ফ্যামিলি বাজার ও পপি কিওস্ক। অনুষ্ঠানে সংগীতশিল্পী আঁখি হালদার, তাপসী রায়, নৃত্যশিল্পী স্মিতা (ডান্স ওয়ার্ল্ড) এবং সাংবাদিক রায়হান জিলানীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী ১২ জন নারী উদ্যোক্তাকে লাল গোলাপ দিয়ে সম্মানিত করা হয়।

প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’ ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তার এক অনন্য আবহ তৈরি করে। অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য এবং নারী উদ্যোক্তাদের সাফল্যকে নতুন উচ্চতায় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • Related Posts

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে যুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন করেছি। মাত্র কয়েকদিন আগে স্বৈরাচারকে এ দেশ থেকে বিদায় করেছি। সব শ্রেণি-পেশার, সব ধর্ম-বর্ণের মানুষ…

    Continue reading
    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    চারপাশ সবুজে ঘেরা, নিস্তব্ধ পরিবেশ। কোথাও ছদ্মবেশে অবস্থান নিয়েছেন সেনাসদস্যরা, কোথাও চলছে যুদ্ধকালীন কৌশলের অনুশীলন। এমন পরিবেশেই মেঠোপথ ধরে হেঁটে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: তারেক রহমান

    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

    মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

    ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮

    ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮

    ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

    ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

    মেসির রেকর্ডযাত্রা অব্যাহত, বিশ্বকাপে গড়লেন আরও দুই কীর্তি

    মেসির রেকর্ডযাত্রা অব্যাহত, বিশ্বকাপে গড়লেন আরও দুই কীর্তি

    ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

    ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’