ফেনীতে বন্যার পানির চাপে ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে

ফেনীর সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের উত্তর চর সাহাভিকারী এলাকায় ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে কাজিরহাট-কারামতিয়া হয়ে সোনাগাজীতে সরাসরি যাতায়াত। এতে চরম দুর্ভোগে পড়েছে আশপাশের হাজার হাজার মানুষ। বন্যার পানির প্রবল চাপে ও মুছাপুর রেগুলেটর ভেঙে বিলীন হওয়ায় একটি ব্রিজ ভেঙে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, দুই পাশের সড়ক ভেঙে ব্রিজটি খালের পানিতে ডুবে রয়েছে। মুছাপুরের দিক থেকে ছোট ফেনী নদীর পানি খালে ঢুকে কয়েক মিনিট পরপর পাড় ভেঙে পড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এ এলাকায় কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়সহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কোনোমতে চলাচলের জন্য স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ২৪ আগস্ট বন্যার পানির তীব্র স্রোতে ব্রিজের উত্তর পাশের মাটি সরে যায়। ২৬ আগস্ট মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর ছোট ফেনী নদী থেকে সরাসরি জোয়ারের পানি খালে প্রবেশ করলে দক্ষিণ পাশ থেকেও মাটি সরে যায়। এতে ব্রিজটি খালে ধসে পড়ে।

আবু আবদুল্লাহ নামের একজন বলেন, মানুষের দুর্ভোগ কমাতে হলে প্রথমে মুছাপুর রেগুলেটর ও তারপর এ ব্রিজটি পুনঃনির্মাণ করতে হবে। ব্রিজটি ভেঙে পড়ায় বাজারের পণ্যবাহী গাড়িগুলোকে অনেক দূরের রাস্তা ঘুরে আসতে হচ্ছে। এতে পরিবহন খরচ বৃদ্ধি পেয়ে পণ্যের দাম বেড়ে যাবে।

শফিউল আজম নামে এক বাসিন্দা বলেন, রেগুলেটর না থাকায় প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে খালের পাড়সহ রাস্তা ভাঙছে। এতে অনেকের খামারসহ ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা হচ্ছে।

সাইফুল আলম নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ব্রিজটি পানির তোড়ে ভেঙে যাওয়ায় এখন এ পথে চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প পথ ঘুরে দুই মিনিটের রাস্তা যেতে প্রায় আধাঘণ্টা সময় লাগছে। এতোদিন কাজীরহাট থেকে এ ব্রিজ দিয়ে কেরামতিয়া হয়ে সোনাগাজী সহজে যাতায়াত করা যেত।

জানতে চাইলে সোনাগাজী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ বলেন, এরইমধ্যে ভেঙে যাওয়া ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। জেলা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিদর্শন করলে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু হবে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান