ফিফার সাবেক প্রেসিডেন্ট ইসা হায়াতুর মৃত্যু

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সাবেক প্রেসিডেন্ট ইসা হায়াতু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে তার মৃত্যু হয়। ইসা হায়াতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

ইনফান্তিনো এক ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, সাবেক সিএএফ (কনফেডারেশন অব আফ্রিকা ফুটবল) সভাপতি, সাবেক ফিফা সভাপতি এবং অন্তর্বর্তীকালীন ফিফার ভাইস প্রেসিডেন্ট এবং ফিফা কাউন্সিলের সদস্য ইসা হায়াতুর মৃত্যুর খবর শুনে দুঃখিত। একজন উৎসাহী ক্রীড়া অনুরাগী হিসেবে নিজের জীবন ক্রীড়া প্রশাসনের জন্য উৎসর্গ করেছিলেন। ফিফার পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তার পরিবার, বন্ধু, সাবেক সহকর্মী এবং যারা তাকে চিনতেন সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। শান্তিতে থাকুন।

১৯৮৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় সিএএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসা হায়াতু। এছাড়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ১৫ বছর সদস্য হিসেবে কাজ করেন তিনি।

২০১৫ সালের অক্টোবরে ফিফার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নির্বাচিত হন ইসা হায়াতু। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটিতে কাজ করেন তিনি। এরই মধ্যে নাকি দুর্নীতিও করেছেন ক্যামেরুনের সাবেক এই অ্যাথলেট। যে কারণে ২০২১ সালে তাকে এক বছরের নিষেধাজ্ঞা দেয় ফিফা।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান