ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড: পর্যটকদের স্বপ্নের গন্তব্য

ফোরকান মাহমুদ, ফিনল্যান্ড

ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের জনপ্রিয় পর্যটন অঞ্চল ল্যাপল্যান্ড চলতি শীত মৌসুমে আন্তর্জাতিক পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। তুষারঢাকা প্রাকৃতিক দৃশ্য, নর্দার্ন লাইটস (অরোরা বোরিয়ালিস) এবং সান্তা ক্লজ ভিলেজকে ঘিরে ইউরোপসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে পর্যটকের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ জানায়, শীতের শুরু থেকেই হোটেল, গ্লাস ইগলু ও আইস হোটেলগুলোতে বুকিং প্রায় পূর্ণ। বিশেষ করে রোভানিয়েমি শহরে অবস্থিত সান্তা ক্লজ ভিলেজে প্রতিদিনই পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেখানে সান্তা ক্লজের সঙ্গে সাক্ষাৎ, বিশেষ ডাকঘর থেকে চিঠি পাঠানো এবং উৎসবমুখর পরিবেশ পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করছে।

নর্দার্ন লাইটস দেখার জন্য ল্যাপল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়। শীতকালে পরিষ্কার আকাশ ও দীর্ঘ রাতের কারণে অরোরা দেখার সম্ভাবনা বেশি থাকায় পর্যটকদের আগ্রহ বাড়ছে। পাশাপাশি রেইনডিয়ার সাফারি, হাস্কি স্লেজ রাইড, স্নোমোবাইলিং ও আইস ফিশিংয়ের মতো রোমাঞ্চকর কার্যক্রম ভ্রমণপিপাসুদের টানছে।

পর্যটক আবু সাঈদ তামিম ল্যাপল্যান্ড ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ল্যাপল্যান্ডের প্রকৃতি সত্যিই অসাধারণ। বিশেষ করে নর্দার্ন লাইটস দেখার অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। এখানে নিরাপত্তা ও ব্যবস্থাপনা এত ভালো যে পরিবারসহ ভ্রমণ করতে কোনো দুশ্চিন্তা নেই।

অন্যদিকে ফিনল্যান্ড প্রবাসী ভ্রমণপ্রেমী মনজুর মোর্শেদ বলেন, ল্যাপল্যান্ড শুধু পর্যটন নয়, এটি এক ভিন্ন অনুভূতির নাম। বরফে ঘেরা পরিবেশ, রেইনডিয়ার সাফারি এবং গ্লাস ইগলুতে রাত কাটানোর অভিজ্ঞতা পর্যটকদের আজীবন মনে থাকবে।

পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, ফিনল্যান্ড বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হওয়ায় পরিবারসহ ভ্রমণের ক্ষেত্রে ল্যাপল্যান্ড বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক সৌন্দর্য, শীতকালীন রোমাঞ্চ এবং নিরাপদ ভ্রমণ পরিবেশের সমন্বয়ে ল্যাপল্যান্ড আগামী বছরগুলোতেও আন্তর্জাতিক পর্যটনে শীর্ষ অবস্থান ধরে রাখবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প