ফাইনালে ভারতের কাছে শিরোপা খোয়ালো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের স্বপ্ন পূর্ণ হলো না বাংলাদেশের। ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা খোয়ালো লাল সবুজরা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলার যুবারা।

শিরোপার লড়াইয়ে শুরু থেকে আধিপত্য ছিল ভারতের। প্রথমার্ধে বেশ কয়েকবার লিড পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল তাদের সামনে। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় তারা জালে বল জড়াতে পারেনি। বিপরীতে আক্রমণে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে নিজেদের আধিপত্য ধরে রাখে ভারত। এ অর্ধে সাফল্যের দেখা পেতেও খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। ৫৮ মিনিটে দলকে লিড এনে দেন মোহাম্মদ কাইফ। ডান প্রান্ত থেকে করা কর্নার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে হেডে জালে জড়ান কাইফ। বাংলাদেশের গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া বিকল্প ছিল না।

এরপর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। তবে তাদের অগোছালো আক্রমণ প্রতিপক্ষের রক্ষণে খুব একটা ভয়ের সঞ্চার করতে পারেনি। দুর্বল শটগুলো অনায়াসে গ্লাভসবন্দি করে নেন ভারতের গোলরক্ষক।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় গোলটি হজম করলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ভারতের ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আরবাস। ২-০ গোলের জয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।

  • Related Posts

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত হতে শনিবার রাতে শিল্পীর মোবাইল ফোনে কল করে যোগাযোগ করলে তিনি নিজে ফোন রিসিভ…

    Continue reading
    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গত ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আকস্মিক হোয়াইট হাউসে অনির্ধারিত বৈঠকের সময় ওয়েস্টার্ন কুইন্সের সানিসাইডে ইয়ার্ডে ১২,০০০ ইউনিট আবাসন প্রকল্প নির্মাণে পরিকল্পনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

    Continue reading

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার