ফটিকছড়িতে আগুনে পুড়লো ৫ বসতঘর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোইষ্যার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনে উপজেলার ধুরুং খুলশী লাইন্স উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল মুনায়েম, ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাজাহান, মো. জানে আলম, শাহ আলম, আবুল কালাম ও মাহবুব আলমের বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষক শাহাজাহান জানান, আগুনে তার ঘরের নগদ ৩০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্য পরিবারগুলোও কোনো মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে পারেনি।

স্থানীয়দের ধারণা, সব মিলিয়ে অগ্নিকাণ্ডে ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম বলেন, জাতীয় জরুরি সেনা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা পাওয়া গেছে।

কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সালাউদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাঁচটি ঘর ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সব হারিয়ে চরম বিপাকে পড়েছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প