‘প্রিমিয়ার লিগের চেয়েও বড় আইপিএল’

রাজস্থান রয়্যালস রেকর্ড দামে বিক্রি হওয়ায় সেটিকে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের অভূতপূর্ব উত্থান বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

সম্প্রতি ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়ে আইপিএলের সবচেয়ে দামী ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে রাজস্থান রয়্যালস। বাংলাদেশি মুদ্রায় যা কিনা ২৫ হাজার কোটি টাকারও বেশি। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গাঙ্গুলি বলেন, ‘আইপিএলের জন্য এটি দারুণ খবর। ২০০৭ সালে যখন শুরু হয়েছিল, আর ২০০৮ সালে আমি প্রথম বলের মুখোমুখি হয়েছিলাম—আরসিবি বনাম কেকেআর ম্যাচে—সেখান থেকে আজকের অবস্থানে পৌঁছানো সত্যিই অবিশ্বাস্য।’

তিনি আরও বলেন, ‘এটি দেখায় ক্রিকেট কতটা বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্র থেকেও অনেক বিনিয়োগকারী এসেছে, যা প্রমাণ করে ওই অঞ্চলেও ভারতীয় ক্রিকেটের প্রতি আগ্রহ অনেক বেড়েছে।’

আইপিএলের বর্তমান অবস্থান বোঝাতে গাঙ্গুলি তুলনা করেন বিশ্বের বড় বড় লিগের সঙ্গে। তার মতে, ‘আইপিএল এখন ন্যাশনাল বাস্কেটবল (এনবিএ)অ্যাসোসিয়েশন -এর মতোই বড়। সম্প্রচার স্বত্বের দিক থেকেও এটি বিশ্বের শীর্ষ পর্যায়ে রয়েছে। অনেক সময় একটি আইপিএল ম্যাচের সম্প্রচার মূল্য ইংলিশ প্রিমিয়ার (ইপিএল) লিগের ম্যাচের চেয়েও বেশি।’

তিনি আরও যোগ করেন, ‘মাত্র আড়াই থেকে তিন মাসের একটি টুর্নামেন্টের জন্য এত বিশাল অর্থ লেনদেন সত্যিই বিস্ময়কর।’

উল্লেখ্য, একই দিনে আরেক আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারে (২২ হাজার কোটি টাকা বেশি বাংলাদেশি মুদ্রায়) বিক্রি হয়েছে বলেও জানা গেছে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প