প্রশিক্ষণরত ২৫২ এসআই অব্যাহতির কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি পুলিশের ২৫২ উপ-পরিদর্শকের (এসআই) অব্যাহতিতে রাজনৈতিক কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী৷

মঙ্গলবার (২২ অক্টোবর) আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৃতীয় সভা শেষে এ মন্তব্য করেন তিনি৷

কিছুক্ষণ আগে পুলিশ একাডেমি থেকে সিদ্ধান্ত এসেছে ২৫২ জন উপ-পুলিশ পরিদর্শককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে৷ কোন ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শৃঙ্খলা একটা বড় ধরনের সংজ্ঞা৷ এর পরিধি ব্যাপক৷ কাকে কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেয়া হয়েছে সেটা একাডেমি ভালো বলতে পারবে৷ আমি তাদের এই প্রক্রিয়াটা পুরোপুরি জানি না৷ এই সংখ্যাটা পূরণের৷ জন্য আমরা ইতিমধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি৷ তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ নিয়োগ সম্পন্ন করব৷

এটা আইন-শৃঙ্খলার জন্য বড় ধাক্কা কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বড় কোনো ধাক্কা নয়৷

তাদের এক ধরনের রাজনৈতিক পরিচয় আছে, সে বিষয় আমলে নিয়েই এই অব্যাহতি কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের জন্য বের করা হয়েছে৷ এর চেয়ে বেশিও বের হয়৷ অনেক সময় শৃঙ্খলা ভঙ্গের জন্য পুরো কোর্সও বের করে দেয়া হয়৷ ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ নয়৷ এখানে তো সংখ্যা কম৷ যদি দেখা যেতো পুরো ব্যাচের ভিতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকে তাহলে পুরো ব্যাচকেও অব্যাহতি দেয়া হয়৷ ডিসিপ্লিন বিষয়টা অনেক বড় সেটা আমরা ব্যাখ্যা করতে পারব না৷ এখানে তাদের অব্যাহতির বিষয়ে কোনো রাজনৈতিক কারণ নেই৷ এখানে যারা একাডেমিক ইন্সট্রাকটর আছেন তারাই ভালো বলতে পারবেন৷

অবৈধ অস্ত্রের উদ্ধার অভিযান চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের কি পরিমান অস্ত্র উদ্ধার হয়েছে সে সংখ্যাটা নিয়ে আলোচনা হয়েছে৷ যদিও আমরা সংখ্যাটা এখানে বলব না৷ একেকটি বাহিনী উদ্ধার অভিযান করছে৷ পুলিশ ব্রিফ করলে বিস্তারিত তথ্য দেয়া হবে৷
তিনি বলেন, আমরা শুধু থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করছি না৷ অন্যান্য অবৈধ অস্ত্রও উদ্ধার করছি৷ আইজিপি এখানে বলেছেন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার হয়েছে৷ কিন্তু অবৈধ অস্ত্রের পরিমাণ তো আমাদের জানা নেই৷

উপদেষ্টা বলেন, আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি৷ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরদের আইন শৃঙ্খলা রক্ষায় আরও সচেষ্ট হতে হবে৷ অপরাধী ও আন্দোলন সমাবেশে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হতে পারে৷ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে রাস্তায় সমাবেশ না করে দাবি-দাওয়া সংক্রান্ত একটি কমিটি সরকার করে দিয়েছে৷ ওই কমিটির সঙ্গে তারা আলোচনা করতে পারবে৷ রাস্তাঘাটে সমাবেশ করতে গেলে যানজটসহ নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়৷ এতে সবাই ভুক্তভোগী হয়৷ জনভোগান্তি দূর করতে শাহবাগ মোড়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশ করলে জনভোগান্তি অনেকটা কমবে৷ এ জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করবো শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যান সবাই ব্যবহার করুন৷

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প