প্রশাসনের নিরাপত্তায় মঞ্চস্থ হচ্ছে ‘শেষের কবিতা’

‘তৌহিদী জনতা’র হুমকিতে মহিলা সমিতিতে বরাদ্দ বাতিল করা হয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনীর হল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় নাটকটির পয়লা বৈশাখ ও এর পরদিন দুটো প্রদর্শনী হচ্ছে।

প্রাঙ্গণেমোরের কর্ণধার অনন্ত হিরা বলেন, প্রশাসন আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে। আমরা আগামীকাল ও পরদিনের শো দুটো করছি। বাংলাদেশ মহিলা সমিতির ব্যবস্থাপনা কর্মকর্তা গাজী ফিরোজ আহমেদ জানান, প্রাঙ্গণেমোরের সঙ্গে আলোচনা হয়েছে। নাটকের প্রদর্শনী হচ্ছে কাল।

অভিনেত্রী ও নির্দেশক নূনা আফরোজ ফেসবুকে লিখেছেন, রাষ্ট্রীয় প্রশাসন এবং মহিলা সমিতি আমদের জানিয়েছেন যে, সকল দায়িত্ব তারা নিচ্ছেন, যেন আমরা নির্বিঘ্নে প্রদর্শনী করতে পারি। সাথে অনুরোধ করেছেন, আমরা যেন প্রতিবাদ সভা না করি। আমাদের কাজ থিয়েটার করা। প্রশাসন যখন দায়িত্ব নিয়েছে, তাই প্রতিবাদ সভা স্থগিত করা হলো। প্রশাসন আমাদের আজকের প্রদর্শনী করার অনুরোধ করেছে। কিন্তু যখন করেছেন, তখন ৩টা বেজে ৩৫ মিনিট। তখন আর প্রদর্শনী অরগানাইজ করা সম্ভব নয়। মহিলা সমিতি আজকের প্রদর্শনীটি আমাদের ১৫ এপ্রিল শিডিউল দিয়েছে এবং আগামীকাল ১৪ এপ্রিলের প্রদর্শনী তো রয়েছেই।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে একই নামে মঞ্চনাটকটি করে আসছে প্রাঙ্গণেমোর। এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। দলটির ষষ্ঠ প্রযোজনা এটি।

চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন মঞ্চে প্রাঙ্গণেমোর-এর নাটক ‘শেষের কবিতা’র দুটি প্রদর্শনীর প্রস্তুতি ছিল। ‘তৌহিদী জনতা’র নামে উড়োচিঠি পেয়ে দলটির নামে মিলনায়তনের বরাদ্দ বাতিল করেছিল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে প্রাঙ্গণেমোরের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসন নিরাপত্তা দেবে বলে আশ্বস্ত করেছে।

  • Related Posts

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি এ শোক…

    Continue reading
    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ক একটি প্রস্তাবিত চুক্তি কংগ্রেসে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মঙ্গলবার (২৫ আগস্ট) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট…

    Continue reading

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    ইসরায়েলকে স্বীকৃতি দিলেই মার্কিন পারমাণবিক সহযোগিতা পাবে সৌদি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিখোঁজ ১৫০০, মৃত্যু ১৬৫- এর বেশি

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    নেপালে স্ত্রীসহ আটকে আছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি, হাসপাতালে গায়কের মৃত্যু

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক