প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় ভাসালেন মালয়েশিয়ার জনপ্রতিনিধি

তিন প্রজন্ম ধরে মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাস করে আসছেন বহু বাংলাদেশি। দেশটিতে অভিবাসী হয়েও এখানকার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশিদের বিশাল ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পেনাং রাজ্যের স্থানীয় জনপ্রতিনিধি হাজি মোহাম্মদ ফুয়াদ।

সম্প্রতি বাংলাদেশ পিপল’স ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ জোন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মালাক্কা প্রণালীর কোলঘেঁষা ঐতিহাসিক রাজ্য পেনাং। এই রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী। বাংলাদেশ পিপল’স ওয়েলফেয়ার এসোসিয়েশন পেনাংয়ের সভাপতি হাজী কাউসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল নাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হোসাইন।

পেনাংয়ের দ্য লাইট নামে পাঁচতারকা হোটেলে জমকালো এ আয়োজনে স্ত্রী-সন্তানদের নিয়ে অনেক প্রবাসী বাংলাদেশিদের যোগ দিতে দেখা যায়। এ ধরনের আয়োজন দু’দেশের মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আর সম্প্রীতি বাড়াবে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকরা। 

অনুষ্ঠানে স্থানীয়দের মুখেও শোভা পায় বাংলাদেশিদের প্রশংসা। তারা বলেন, এই রাজ্যের উন্নয়নে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশিদের অনেক অবদান রয়েছে। 

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও ঈদ শুভেচ্ছা জানায় এখানে বেড়ে ওঠা বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা। এসময় আরও উপস্থিত ছিলেন তানশ্রী হাজি মোহাম্মদ ওমর বিন ইয়াকুব, এসোসিয়েট প্রফেসর ড. শেখ আব্দুল্লাহ বিন হাসান, আমানুল বাশির, রেজা, এমদাদুল হক, ফয়সাল, আব্দুল জলিল, শামসুদ্দিন, আব্দুল কাইয়ুম, ফারুক হোসেন, গিয়াসউদ্দিন, শরিফ মন্ডল, বুলবুল, নুর ইসলাম প্রমুখ।

  • Related Posts

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিকেল…

    Continue reading
    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন সমাজকর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক। ২৬ দিন পর সেই অনশন ভেঙেছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই)…

    Continue reading

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন