প্রথম ম্যাচেই আফগানিস্তানকে উড়িয়ে দিল পাকিস্তান

এশিয়া কাপ ক্রিকেটের ড্রেস রিহার্সালের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত। ত্রিদেশীয় সিরিজে তাদের সঙ্গী পাকিস্তান ও আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হলো এই সিরিজটি। প্রথম ম্যাচে মুখোমুখি হলো পাকিস্তান ও আফগানিস্তান। এই ম্যাচে রশিদ খানের আফগানিস্তানকে ৩৯ রানের ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করলো সালমান আগার পাকিস্তান।

শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাব দিতে নেমে হারিস রউফের তোপের মুখে পড়ে আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে তারা অলআউট হয়ে যায় ১৪৩ রানে। হারিস রউফ ৩.৫ ওভারে ৩১ রান দিলেও তুলে নেন ৪ উইকেট।

শারজায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাটাররা মাঝারি মানের ইনিংস খেলে দিয়ে যাচ্ছিলেন। মিডল অর্ডারে কেবল অধিনায়ক সালমান আগা কিছুটা প্রতিরোধ গড়ে দাঁড়ান। ৩৬ বল খেলে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩টি করে বাউন্ডারি এবং ছক্কার মার ছিল তার ইনিংসে।

এছাড়া ওপেনার সাহিবজাদা ফারহান এবং মিডল অর্ডারে মোহাম্মদ নওয়াজ করেন ২১ করে রান। ২০ রান করে ফাখর জামান, ১৫ রান করেন মোহাম্মদ হারিস, ১৪ রান করে করেন সাইম আইয়ুব ও ফাহিম আশরাফ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। আফগানিস্তানের ফরিদ আহমদ ২টি, মুজিব-উর রহমান, আজমত উল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি ও রশিদ খান নেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ৩৮, রশিদ খানের ৩৯, সেদিকুল্লাহ অটলের ২৩ ও দারউইশ রাসুলির ২১ রান সত্ত্বেও পাকিস্তানের কাছাকাছিও পৌঁছাতে পারেনি আফগানিস্তান। কারণ, বাকি ব্যাটাররা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। ফলে ১৪৩ রানে অলআউট হয়ে যায় আফগানরা। হারিস রউফছাড়া ২টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ ও সুফিয়ান মুকিম।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের