ঝড় তুলেছে নুসরাত জাহানের ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’

টালিউডের এবারের পূজার সিনেমা ‘রক্তবীজ ২’ এরই মধ্যে দর্শকের মনে এক ধরনের সাড়া ফেলেছে। এক সপ্তাহ আগে থেকেই এ সিনেমার বিভিন্ন চরিত্রদের লুক প্রকাশ্যে আসা শুরু হয়েছে।

সম্প্রতি সামনে এসেছে সিনেমার আইটেম সং ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’। আর সেই গানের হাত ধরেই দর্শকের মনে ঝড় তুলেছেন নুসরাত জাহান। তার নাচ, এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে এ গান আলোড়ন সৃষ্টি করেছে। আর এবার ঠিক এক সপ্তাহের মাথায় এই আইটেম সং তৈরি করল নতুন ইতিহাস।

এক সপ্তাহেই নুসরাতের এই আইটেম সংয়ের সোশ্যাল মিডিয়ায় ভিউজ সাড়ে তিন লাখ পার করল। বাংলা সিনেমার আইটেম সংয়ের জন্য এ যেন এক অন্য প্রাপ্তি। সিনেমার মূল গল্পেই হোক বা সিনেমার প্রচারে। কোনো ক্ষেত্রেই কোনো ত্রুটি রাখতে চান না টালিউডের হিট নির্মাতা জুটি। এবার সেরকমভাবেই হয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমার ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ গানের জমজমাট প্রচার।

গানটিতে বিনোদনের পোশাকে লাইনে লাইনে সাবধান বাণী পরিবেশন করা হয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন টালিউডের জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। নুসরাতের মাদকতা মেশানো শরীরী আবেদনের আড়ালে লুকিয়ে রয়েছে আরও অনেক কিছু এই গানে। যা একটু খেয়াল করলেই বোঝা যাবে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা