প্রথম চালানে ভারতে গেল ৪৪ হাজার ২৬০ কেজি ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছে ইলিশের প্রথম চালান।

প্রথম দিনে মাছ রপ্তানিকারক ১০টি প্রতিষ্ঠান ৪৪ হাজার ২৬০ কেজি ইলিশ রপ্তানি করেছে। এক কেজি আকারের ইলিশ ১০ মার্কিন ডলার (১ হাজার ১৯০ টাকা) দরে রপ্তানি হয়েছে।

চলতি বছর ভারতে রপ্তানির জন্য ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মোট ৪৯টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন এবং একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, রপ্তানির প্রথম চালানে গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে ইলিশবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে পৌঁছায়। এরপর কাস্টমস, মৎস্য কোয়ারেন্টিন ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর থেকে বিকেল পর্যন্ত ট্রাকবোঝাই ইলিশ ভারতের পেট্রাপোল স্থলবন্দরে প্রবেশ করে। প্রথম চালানে রপ্তানিকারক প্রতিষ্ঠান নোমান এন্টারপ্রাইজ, মেসার্স সুমন ট্রেডার্স, মেসার্স আহনাফ ট্রেডিং, এমএপি ইন্টারন্যাশনাল, জেএস এন্টারপ্রাইজ, রুপালী সি ফুডস লিমিটেড, জেবিএস ফুড প্রোডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যাসিফিক সি ফুডস লিমিটেড, সাজ্জাদ এন্টারপ্রাইজ ও স্বর্ণালী এন্টারপ্রাইজ বেনাপোল স্থলবন্দর দিয়ে ৪৪ হাজার ২৬০ কেজি ইলিশ ভারতে পাঠায়।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, কাস্টমস, বন্দর ও মৎস্য কার্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রথম ১৫টি চালানে ৪৪ হাজার ২৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ ডলার। আগামী ১৩ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, আজ ১০টি প্রতিষ্ঠান ৪৪ দশমিক ২৬০ মেট্রিক টন ইলিশ ছাড়ের জন্য কাগজপত্র বেনাপোল কাস্টম হাউসে জমা দিয়েছিলেন। মাছের চালানের কাগজপত্র সঠিক পাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

  • Related Posts

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পের পিটুনিতে যুবক নিহতের ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার জেরে দুটি তেল পাম্পে ভাঙচুর ও তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ…

    Continue reading
    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত আর নিউজিল্যান্ড। এই ম্যাচে ফেবারিট কে? এককথায় নাম আসবে ভারতের। শুধু ঘরের মাঠে খেলা বলেই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি রেকর্ডেও এগিয়ে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই…

    Continue reading

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের