প্রথমবার জুটি গড়লেন প্রীতম-মেহজাবীন

রোমান্টিক গল্পের নির্মাতা শিহাব শাহীন প্রথমবারের মতো থ্রিলার ও অ্যাকশন ঘরানার একটি সিরিজ নির্মাণ করছেন। আর এ সিরিজে বড় চমক হিসেবে প্রথমবার জুটি গড়ছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। জানিয়েছেন, অ্যাকশান থ্রিলারধর্মী নতুন সিরিজ ‘ক্যাকটাস’ (পরে নাম পরিবর্তন হতে পারে) হতে যাচ্ছে তার নির্মিত ভিন্ন আঙ্গিকের কাজ। এ সিরিজের মাধ্যমেই নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চান নির্মাতা।

দীর্ঘদিন ধরেই থ্রিলারভিত্তিক গল্প নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলেন শিহাব শাহীন। অবশেষে সেই ভাবনা বাস্তবে রূপ নিচ্ছে। তার স্পাই ইউনিভার্স সিরিজের গল্প এগিয়ে যাবে ‘মানসিব’ নামের এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে।

জানা যায়, হ্যাকারের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন প্রীতম হাসান। এক সাধারণ তরুণ কীভাবে স্পাই হয়ে ওঠে তারই গল্প বলবে সিরিজটি। সিরিজে নারী প্রধান চরিত্রে ধরা দেবেন মেহজাবীন।

প্রীতম-মেহজাবীন ছাড়া এ সিরিজে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম, জাহিদুল অপু প্রমুখ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, চলতি বছরই মুক্তি পাবে থ্রিলার-অ্যাকশন ঘরানার এ সিরিজ।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ