পুত্রসন্তানের বাবা-মা হলেন পরমব্রত ও পিয়া

পশ্চিমবঙ্গের তারকাজুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী প্রথমবার বাবা-মা হলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রোববার (০১ জুন) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পিয়া।সুখবরটি গণমাধ্যমকে জানিয়েছেন পরমব্রত নিজেই।

ভারতীয় গণমাধ্যমকে এই সময়কে পরমব্রত জানান, মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। এছাড়া সামাজিকমাধ্যমে সুখবরটি শেয়ার করেন সমাজকর্মী ও পরম-পিয়ার পারিবারিক বন্ধু রত্নাবলী রায়।

চলতি মাসের শেষে ২৭ জুন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়েরও জন্মদিন। বাবা ও সন্তানের একই মাসে জন্ম হতে পারে বলে আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন পিয়া।

২০২৩ সালের নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারেন তারা। তারপর ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টিও করেছিলেন।

এর আগে সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন পিয়া চক্রবর্তী। তাদের ছয় বছরের সংসার ২০২১ সালে ভেঙে যায়। তখনই শোনা যায়, তাদের বিয়ে ভাঙার নেপথ্যে পরমব্রত এবং পিয়ার বিশেষ বন্ধুত্ব।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী