পারিবারিক ভিসা নিয়ে দুঃসংবাদ দিলো কুয়েত

কুয়েতে প্রবাসীদের জন্য পারিবারিক ভিসার নিয়ম আরও কঠোর করেছে দেশটির সরকার। ভিসার শর্ত পূরণে ব্যর্থ হলে পরিবারকে দেশে ফেরত পাঠাতে বলা হচ্ছে।

কুয়েতে পরিবারসহ বসবাসরত বিভিন্ন দেশের হাজারো প্রবাসীর জন্য একমাত্র স্বস্তির জায়গা ছিল পারিবারিক ভিসা। কিন্তু এবার সেই ভিসা নীতিতে কঠোরতা আরোপ করল দেশটির সরকার। নতুন নিয়মে বলায় হয়েছে, যারা ৮০০ দিনার বেতনের শর্ত পূরণ করছেন না তাদের পরিবার কুয়েতে থাকতে পারবে না।

মূলত যেসব প্রবাসী ৮০০ কুয়েতি দিনার বা তার বেশি বেতন দেখিয়ে স্ত্রী-সন্তানকে কুয়েতে এনেছিলেন, কিন্তু পরে চাকরি পরিবর্তন বা বেতন কমে যাওয়ায় সেই শর্ত আর পূরণ করছেন না- তাদের বিরুদ্ধেই এই পদক্ষেপ। যদিও তাদের আবেদন প্রাথমিকভাবে বৈধ কাগজপত্রের ভিত্তিতেই অনুমোদিত হয়েছিল, বর্তমানে সেই যোগ্যতা হারানোয় তারা নিয়ম লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হচ্ছেন।

কুয়েত সরকার আরও জানিয়েছে, ভিসা অনিয়ম রোধে এখন স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা হয়েছে যেখানে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে যাচাই চলছে। এতে করে ভুয়া বেতন ও ওয়ার্ক পারমিট দেখিয়ে ভিসা পাওয়ার সুযোগ আর থাকছে না।

নতুন ভিসা নীতি বাস্তবায়নে তৎপরতাও শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবাসিক তদন্ত বিভাগ একাধিক প্রবাসীকে এরইমধ্যে তলব করে ভিসার স্ট্যাটাস ঠিক করার নির্দেশনা দেয়া হয়েছে। নিয়ম না মানা হলে তাদের পরিবারকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথাও বলেছে আবাসিক তদন্ত বিভাগ।

ভিসা নীতি নিয়ে কুয়েত সরকারের এমন কড়াকড়ি আরোপ করার উদ্দেশ্য কেবল অনিয়ম রোধ করা নয়, বরং প্রবাসীদের একটি মানসম্মত জীবন নিশ্চিত করা বলে মত সংশ্লিষ্টদের।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প