পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন

আগামী সপ্তাহে মঙ্গোলিয়ায় সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফরের আগে মঙ্গোলিয়ার প্রতি বিশেষ আহ্বান জানালো ইউক্রেন। এই সফরের সময় যেন পুতিনকে গ্রেফতার করা হয় সে বিষয়ে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে সফর করতে যাচ্ছেন পুতিন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট যুদ্ধাপরাধের জন্য দায়ী। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সেখান থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন পুতিন।

আইসিসির এক মুখপাত্র বিবিসিকে বলেন, মঙ্গোলিয়ার কর্মকর্তারা সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ। তবে তার মানে এই নয় যে, পুতিনকে গ্রেফতার করতেই হবে।

এদিকে ক্রেমলিন বলছে, তারা এই সফর নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার মঙ্গোলিয়ায় সফরে যাবেন পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, মঙ্গোলিয়ার অংশীদারদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক বিদ্যমান।

অপরদিকে আইসিসির মুখপাত্র ড. ফাদি এল আবদাল্লাহ বলেন, অবশ্যই পুতিনের সফর ঘিরে সতর্কতার সঙ্গে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক অভিযান চালায় রাশিয়া। দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ২০২৩ সালের মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে সন্দেহভাজনকে গ্রেফতারের ক্ষমতা নেই আইসিসির।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান