পিছিয়ে গেল শাকিবের পরবর্তী সিনেমা ‘বরবাদ’

‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’- এর মতো মেগাহিট সিনেমা উপহার দিয়ে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই মুুহূর্তে মুক্তির অপেক্ষায় আছে ‘দরদ’। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন।

তবে এই নায়কের নতুন খবর হলো, তার ‘বরবাদ’ সিনেমার শুটিং পিছিয়েছে। এ সিনেমা দিয়ে শাকিব-ইধিকা জুটি আবারও পর্দায় ফিরবে। ফলে দুই বাংলাতেই সিনেমাটি নিয়ে আগ্রহের শেষ নেই। তবে দুই তারকার ভক্তদের জন্য মন খারাপের খবর হলো, আন্দোলনের কারণে ছবিটির শুটিং শুরু করতে পারছে না এর টিম।

আপাতত ঢাকায় খানিক স্থিরতা এলেও কলকাতা এখন আন্দোলনে টালমাটাল। সব মিলিয়ে পূর্বাভাস এই, ‘বরবাদ’ ইউনিট সহসা নামছে না শুটিং লোকেশনে।

সিনেমাটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম সিনেমা। অনুমান করা যায়, শাকিব খান এই নির্মাতাকে নিয়ে বাজি ধরেছেন।

‘তুফান’ মুক্তির পরই জানা যায়, আগস্ট বা সেপ্টেম্বরের মাসে শুটিং শুরু হবে ‘বরবাদ’র। কিন্তু সাম্প্রতিক আলাপে জানা গেছে, দেশের চলমান অস্থিরতায় সিনেমাটির শুটিং পিছিয়েছে। ঠিক কবে শুটিং শুরু হবে, নির্মাতাই তা নিশ্চিত করে জনাতে পারছেন না। কারণ, আন্দোলনের চাপে সব পরিকল্পনাই বরবাদ হয়ে গেছে!

‘বরবাদ’ শুটিং হচ্ছে কবে, এমন প্রশ্নের জবাবে তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে জানান, ‘এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। শাকিব ভাই এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এলে তার সঙ্গে কথা বলেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে। তার আগে কিছুই বলা যাচ্ছে না।’

জানা গেছে ২৬ বা ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় নামবেন শাকিব। বিশ্রাম নিয়েই ছুটবেন কলকাতায়। ‘দরদ’ মুক্তির প্রচারণায় যুক্ত হবেন। সেখান থেকে ফিরেই ব্যস্ত হতে পারেন ক্রিকেট মাঠে! কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দল কিনেছে তার প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। এই কোম্পানির অন্যতম পরিচালক হিসেবে টিমের সঙ্গে থাকবেন শাকিব।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স