‘পিকি ব্লাইন্ডার্স’ সাজার অপরাধে আফগানিস্তানে ৪ তরুণ আটক

ব্রিটিশ গ্যাংস্টারকেন্দ্রিক জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। এর সাফল্য দুনিয়াজুড়ে। সেই সিরিজের পোশাক ও ফ্যাশন ব্যবহার পিকি ব্লাইন্ডার্স সাজার অপরাধে আফগানিস্তানে চার তরুণকে আটক করেছে তালেবান পুলিশ। ‘বিদেশি সংস্কৃতি প্রচারের’ অভিযোগেই তাদের প্রথমে তলব করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

আটক হওয়া ব্যক্তিরা হলেন আসগর হুসিনি, জলিল ইয়াকুবি, আশোর আকবরী এবং দাউদ রাসা।

সম্প্রতি সামাজিকমাধ্যমে চার তরুণের একটি গ্রুপ ছবি ভাইরাল হয়। লম্বা কোট, ফ্ল্যাট ক্যাপ, থ্রি-পিস স্যুট; সব মিলিয়ে তারা যেন ‘পিকি ব্লাইন্ডার্স’র শেলবি পরিবারেরই আধুনিক সংস্করণ। ছবিটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা মজা করে তাদের ডাকতে শুরু করেন ‘জিব্রাইল শেলবি’।

‘হেরাত মাইক’ ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে তারা জানান, সিরিজটির ফ্যাশনে অনুপ্রাণিত হয়েই এমন পোশাকে ছবি তুলেছিলেন এবং স্থানীয় লোকজনও তাদের বেশ প্রশংসা করেছিল।

তালেবানের পাপ-পুণ্যবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার বলেন, এ ধরনের পোশাক ও আচরণ ইসলামী মূল্যবোধ ও আফগান সংস্কৃতির পরিপন্থী।’

তিনি তরুণদের একজনের অনুশোচনার ভিডিও প্রকাশ করেন। খাইবার দাবি করেন, তাদের গ্রেফতার করা হয়নি। তলব করে ‘পরামর্শ’ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

তবে আগে থেকেই পোশাকবিধি ও সাংস্কৃতিক আচরণ নিয়ে নানা সময়ে সাধারণ মানুষকে আটক ও শাস্তি দেওয়ার ঘটনা রয়েছে তালেবান শাসনে।

গত বছর তালেবান প্রশাসন মানুষ-প্রাণিসহ সবরকম জীবন্ত জিনিসের ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান