পিএসজির কাছে হারের কষ্ট ভুলতে মিয়ামির গোল উৎসব, জোড়া গোল মেসির

যুক্তরাষ্ট্রের এমএলএসের নিয়মিত মৌসুমের খেলায় লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মিয়ামি। শনিবার মন্ট্রিয়ালের ঘরের মাঠে প্রায় ২০ হাজার দর্শকদের সামনে থেকে এই জয় তুলে নেন মেসিরা।

ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর এই প্রথম মাঠে নামে মিয়ামি। ওই টুর্নামেন্টে নিজেদের সর্বশেষ (শেষ ষোলো) ম্যাচে পিএসজির কাছে ৪-০ ব্যবধানে কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে বাংলাদেশ সময় আজ রোববার সকালের এই জয়ে।

এক মাসেরও বেশি সময় পর এমএলএস ম্যাচ খেললো মিয়ামি। ক্লাব বিশ্বকাপের কারণেই ঘরোয়া প্রতিযোগিতা থেকে বিরত ছিল ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি। এটি হ্যাভিয়ের মাচেরানোর শিষ্যদের টানা তৃতীয় এমএলএস জয়।

কানাডার মন্ট্রিয়ালে পুরো মাঠেই আলো ছড়িয়েছেন মেসি। মিয়ামির দ্বিতীয় ও চতুর্থ গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। এমএলএসের চলতি মৌসুমে এ নিয়ে ১৪ ম্যাচে ১২ গোল করলেন মেসি।

প্রিন্স ওউসু ম্যাচের দ্বিতীয় মিনিটেই মন্ট্রিয়ালকে ১-০ তে এগিয়ে দেন। মেসির একটি পাস ব্যর্থ হলে ওউসু বল কুড়িয়ে নিয়ে বক্সের ওপরে থেকে শট নেন, যা গোলরক্ষক অস্কার উস্তারির পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। তখন কিছুটা হয়ে ভয় পেয়েছিলেন মিয়ামি সমর্থকরা।

১৩ মিনিটে কর্নার থেকে আসা মিয়ামির একটি শট রুখে দেন মন্ট্রিয়ালের গোলরক্ষক জোনাথন সিরোয়া। দুই মিনিট পর জর্দি আলবার শট তার আঙুল ছুঁয়ে পোস্টে লাগে এবং বাইরে চলে যায়। ২০ ও ২৭ মিনিটে আরও দুটি সুযোগ নষ্ট করে মিয়ামির ফুটবলাররা।

অবশেষে ৩৩ মিনিটে সমতা ফেরায় মিয়ামি। মেসি বল বাড়ান তাদিও আলেন্দেকে, যিনি বক্সের বাইরে ডান দিক থেকে এগিয়ে এসে দুর্দান্ত শটে বল জালে পাঠান, স্কোরলাইন হয় ১-১।

৪০ মিনিটে মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ডান দিক দিয়ে উঠে বক্সের মাঝামাঝি গিয়ে নিচু বাঁকানো শটে বল জালে জড়ান আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

৬০ মিনিটে মিয়ামির সেগোভিয়া স্কোরলাইন ৩-১ করেন। বক্সের বাইরে থেকে জোরালো শট নেন, যা ক্রসবারে লেগে জালে ঢুকে পড়ে।

দুই মিনিট পর মেসি নিজের দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে বল নিয়ে মন্ট্রিয়ালের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে বল জালে পাঠান আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।

মেসির পায়ের অসাধারণ ও শৈল্পিক দক্ষতা দেশে বিমোহিত হন মন্ট্রিয়ালের দর্শকরা। এই গোলের মাধ্যমে যেন নিজের ভরা যৌবনের সময়কালকেই মনে করিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ