দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপালে ভর্তি করা হয়।

শনিবার (৫ জুলাই) বিকাল ৩টার দিকে শহরের কালীতলা মাহবুব রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সদর উপজেলার মাঝাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম ছেলে রিয়াজ উদ্দিন (২০), বাড়ির মালিক মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার (৪৫)। প্রতিবেশী নরেশ চন্দ্রের ছেলে মলয় চন্দ্র (৩০), সাল্লুর স্ত্রী আমিদা রানী (৪৬), কামরুদ্দিনের ছেলে শাহজাহান কবির (৬০), সাবেক কমিশনার মনিরুল ইসলাম বুলু স্ত্রী শিরিন আক্তার (৪৫) ও তার ছেলে স্বচ্ছ (১৩), প্রাইভেট শিক্ষক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সজীব (২৬)।

দগ্ধ সজীব বলেন, দোকান থেকে নতুন সিলিন্ডার বাসায় আনা হয়। সেটি সংযোগ দেওয়ার পর থেকেই লিকেস দেখা যায়। লিকেজ বন্ধে কয়েকজন চেষ্টা করার এক পর্যায আগুন ধরে যায়। ওই অবস্থায় রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি লিকেজ বন্ধ করার জন্য পুনরায় রান্নাঘরে প্রবেশ করে। এসময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে আগুন দেখতে আসা প্রতিবেশীসহ আটজন আহত হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার ইসরাত রূপালী ও ডাক্তার নেন্সি জানান, পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে দগ্ধ আটজন ভর্তি হয়। এদের মধ্যে রিয়াজউদ্দিনের শরীরের ২৪ শতাংশ দগ্ধ ও শ্বাসনালী পুড়ে গেছে। অসংখ্যজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!