পাসপোর্ট অফিসে দালাল ধরে সেনাবাহিনীকে দিলো শিক্ষার্থীরা

আগারগাঁও পাসপোর্ট অফিসে দুর্নীতি নিরসনে কাজ করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মিত অভিযানের অংশ হিসেবে একজন দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে তাকে হাতেনাতে আটক করে শিক্ষার্থীরা। আটক ব্যক্তির নাম মনসুর আহম্মেদ। তিনি ভোলার পদ্দামোনসা এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন থেকে ঢাকায় থাকেন বলে জানা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের কর্মসূচির অংশ হিসাবে রোববার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পাসপোর্ট অফিসে যান। সেখানে শিক্ষার্থীদের দেখে তাদের কাছে অভিযোগ করেন এক ভুক্তভোগী। পরে অভিযোগের ভিত্তিতে ওই দালালকে আটক করেন শিক্ষার্থীরা।

আটক ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা যায়, পাসপোর্ট অফিসের নিরাপত্তাকর্মী কাইয়ুম, রানা (ড্রাইভার), মিন্টু (ড্রাইভার), আশরাফুল, জসীম, জাহাঙ্গীরসহ প্রায় ২০০ থেকে ৩০০ জনের একটি চক্র দুর্নীতির সঙ্গে জড়িত। এছাড়াও পাসপোর্ট অফিস সংলগ্ন স্টেশনারি এবং ফটোকপির অধিকাংশ দোকান এই চক্রের সঙ্গে জড়িত।

তবে চক্রের অন্য দালালদের ধরার উদ্দেশ্য আবারও পাসপোর্ট অফিস গেলে কাউকেই পাওয়া যায়নি। নিরাপত্তাকর্মী কাইয়ুমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। দোকানগুলোতে গেলে শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ দোকানদার দোকান ছেড়ে চলে যায় এবং একে অপরকে চেনে না বলেও দাবি করে।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স