পারমাণবিক হুমকি নেই, তবুও ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে তাৎক্ষণিক কোনো হুমকি নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। হুমকি না থাকা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, গত জুনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ছয় মাস পরও ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করেছে বা পারমাণবিক ওয়ারহেড তৈরির দিকে এগিয়েছে-এমন প্রমাণ খুবই কম। এতে নতুন করে দেওয়া হুমকির সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

গত জুনে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, দেশটি যদি ‘শান্তিচুক্তি না করে’, তবে ভবিষ্যতের হামলা হবে আরও ভয়াবহ। চলতি সপ্তাহেও তিনি একই হুমকি পুনরাবৃত্তি করেন এবং তেহরানকে আবার আলোচনায় ফিরতে চাপ দেন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, প্রেসিডেন্টের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের এক নম্বর সন্ত্রাসে মদদদাতা রাষ্ট্র কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারে না।

এই হুমকিকে জোরালো করতে পেন্টাগন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সমাবেশ গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছে ‘আব্রাহাম লিংকন’ বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক দশ হাজার মার্কিন সেনা। তবে উচ্চপর্যায়ের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করছেন, নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি কীভাবে এগোবে—তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের হামলা চালায়। এর পর যুক্তরাষ্ট্রও ১২ দিনের সংঘাতে অংশ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করে। ওই সংঘাতের পর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রয়েছে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত