পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার বৃহত্তম শহর ওয়ানায় স্থানীয় শান্তি কমিটির দপ্তরে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন সাতজন। তাছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

সোমবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই বোমা হামলা ঘটে। এতে দপ্তরের বিশাল অংশ ধসে পড়ে ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। নিহত ও আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামতও জব্দ করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশটি মূলত পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তেহরিক-ই তালেবানের (টিটিপি) ঘাঁটি। পাকিস্তানের অনেকগুলো সুন্নি জঙ্গি গোষ্ঠী মিলে টিটিপি গঠন করেছে। তারা সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানের সরকারকে উচ্ছেদ করে দেশটিতে কঠোর শরিয়াহ শাসন কায়েম করতে চায়।

টিটিপি আফগানিস্তানের তালেবান আন্দোলনের অংশ নয়। কিন্তু আফগান তালেবানের প্রতি আনুগত্যের অঙ্গীকার আছে তাদের।

২০২১ সালে অস্ত্রবিরতি চুক্তি করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। কিন্তু ২০২২ সালের নভেম্বরে এই চুক্তি ভেঙে যায়। তারপর থেকে সন্ত্রাসী হামলার হার বাড়িয়ে দেয় টিটিপি। বিশেষ করে ২০২৪ সালের বিভিন্ন সময়ে পাকিস্তানে ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যার অধিকাংশই ঘটিয়েছে এই গোষ্ঠীটি। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা ও ৯২৭ জন বেসমরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

সর্বশেষ সোমবার (২১ এপ্রিল) পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ, কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে টিটিপির অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট